কলারোয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২৩, ০১:৩৬ পিএম

সাতক্ষীরা কলারোয়ায় রাস্তার পাশে রাখা ট্রলির সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে বিপরীত দিক থেকে আসা বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গোবিনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদা বেগম (৪৮) সাতক্ষীরা সদরের তালতলা গ্রামের মো. হবিবর রহমানের স্ত্রী।

নিহতে স্বামী হবিবর রহমান জানান, সকালে মোটরসাইকেলে যশোরের বাগাচাড়ায় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন তারা। গোবিনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির পিছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান তারা। এসময় তার স্ত্রীকে যশোরগামী একটি বাস চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুল রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর