মোখার তাণ্ডবে তছনছ মিয়ানমার

আপডেট : ১৪ মে ২০২৩, ০৫:৪৮ পিএম

প্রচণ্ড গতি নিয়ে মিয়ানমার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোখা। ঝড়ের কবল থেকে বাঁচতে দেশটির উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষ আশ্রয় খুঁজছে মঠ, প্যাগোডা এবং স্কুলগুলোতে। এ পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

দেশটির আবহাওয়া বিভাগের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, মোখার কেন্দ্রটি রোববার (১৪ মে) বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিটওয়ে শহরের কাছে ২০৯ কিলোমিটার বাতাসের গতি নিয়ে আছড়ে পড়ে। 

মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিটওয়ে, কিয়াউকপিউ এবং গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, সেল ফোন টাওয়ার, নৌকা এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জে অসংখ্য ভবনের ছাদ উড়ে গেছে। 

সিটওয়ের একটি আশ্রয়কেন্দ্রের স্বেচ্ছাসেবী টিন নিন ওও জানান, সিটওয়ের তিন লাখ বাসিন্দার মধ্যে চার হাজারেরও বেশি লোককে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২০ হাজারেরও বেশি লোক শহরের বিভিন্ন মঠ, প্যাগোডা এবং স্কুলের মজবুত ভবনগুলোতে আশ্রয় নিয়েছে।

তিনি আরও জানান, এ অঞ্চলে ঝড় এখনও প্রবেশ করেনি, তাই আমাদের এখানে খুব একটা অসুবিধা নেই। তবে আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আসলেও এখানে পর্যাপ্ত টয়লেট নেই। 

image

স্থানীয় একটি দাতব্য ফাউন্ডেশনের চেয়ারম্যান লিন লিন বলেছেন, প্রত্যাশার চেয়ে বেশি লোক আসার পরে সিটওয়েতে আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার সংকট দেখা দিয়েছে। 

মিয়ানমারে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি টিটন মিত্র এক টুইট বার্তায় জানান, মিয়ানমারের উপকূলীয় অঞ্চলে মোখা আঘাত হেনেছে। ঝুঁকিতে রয়েছে ২০ লাখ মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে রোববার সকালে মিয়ানমারে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি উদ্ধারকারী দল ফেসবুকে জানিয়েছে যে, তারা এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে যারা টাচিলেক শহরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়েন। 

image


এছাড়া স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য মান্দালয় অঞ্চলের পাইন ও লুইন শহরে একটি বটগাছ পড়ে গেলে একজন ব্যক্তি পিষ্ট হয়ে মারা যান। সিটওয়েতে একাধিক ভবর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও পড়ুন: সেন্টমার্টিন অতিক্রম করেছে মোখার কেন্দ্র

এর আগে ২০০৮ সালের মে মাসে, ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারের ইরাবদি নদীর আশেপাশের এলাকাগুলো ধ্বংসযজ্ঞ চালায়। সেসময় প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষ মারা যায় এবং কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


একাত্তর/আরবিএস  

প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর