ধানের বস্তা ও শ্রমিক বহনকারী ট্রাক উল্টে দুই মৃত্যু, আহত ২৩

আপডেট : ১৬ মে ২০২৩, ১০:৪২ এএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় ধানের বস্তা ও শ্রমিক বহনকারী একটি ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু ও ২৩ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন কুমিরা মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মন্টু হোসেনের ছেলে সুমন হোসেন (৩৫) ও একই উপজেলার জয়নগর গ্রামের ওমর আলীর ছেলে আবুল হোসেন (৪৬)। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিক মিঠু জানান, ২৪ জন শ্রমিক গত ২৬ এপ্রিল শরিয়তপুর জেলার লক্ষ্মীপুরা এলাকার ভজেশ্বর বাজারের পাশে ধান কাটতে যান। কাজ শেষে সোমবার সন্ধ্যায় তারা ২৪৫ বস্তা ধান নিয়ে ট্রাকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। 

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে ট্রাকটি চুকনগর পৌঁছালে চালক সাগর হেলপার ইমনকে ট্রাক চালাতে বলেন। ইমন বাজেভাবে গাড়ি চালাচ্ছিল এবং বিষয়টি চালক সাগরকে বলার পরও তিনি কথা শোনেননি। একপর্যায়ে গাড়িটি পাটকেলঘাটা এলাকায় কুমিরা মহিলা কলেজের সামনে রাস্তার বামদিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

আহত শ্রমিকরা জানান, ধানের বস্তার ওপর ঘুমন্ত অবস্থায় থাকা ১৯জন শ্রমিক ধানের বস্তা ও ট্রাকের নীচে চাপা পড়েন। কেবিনের মধ্যে বসে থাকা শ্রমিকরাসহ হেলপার ইমনসহ আহত হন। দুর্ঘটনার পর চালক সাগর পালিয়ে যায়। 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন ও ঘটনাস্থলে সুমন হোসেনের মৃত্যু হয়েছে। এছাড়াও ট্রাকের হেলপার ইমন ও জাহিদুরসহ পাঁচজনের জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ধানের বস্তা ও ট্রাকের নিচে চাপা পড়ে একজন ঘটনাস্থলে ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস  বস্তা ও ট্রাকের নিচে চাপা পড়াদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।


একাত্তর/জো 

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর