কূটনীতিকদের নিরাপত্তায় আনসারের চৌকস দল

আপডেট : ১৬ মে ২০২৩, ০৩:৩৭ পিএম

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা সুবিধার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যদের নিয়ে একটি চৌকস দল তৈরি করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজেন একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এ সুবিধাটি নিতে পারবেন। বাংলাদেশে নিযুক্ত বেশ কিছু দূতাবাসের পক্ষ থেকে কুটনীতিকদের নিরাপত্তা দেয়ার অনুরোধ করা হলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন, কোনো দূতাবাস আনসার সদস্যদের এই সুবিধা বা এর চেয়ে বাড়তি কোনো সুবিধা চাইলে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাতে হবে।

খুব শিগগিরই সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের সব বিদেশি দূতাবাসকে জানিয়ে দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

যদিও এখনও প্রতিটি দূতাবাসে পুলিশে নিরাপত্তা অব্যাহত আছে এবং রাষ্ট্রদূতদের জন্যে পুলিশের দেয়া গানম্যান কাজ করছে। 

image


যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। মূলত যেসব রাষ্ট্রদূত বা হাইকমিশনার বাইরে চলাচলের সময় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেয়ে থাকেন, তাদের জন্য পুলিশের পরিবর্তে এখন থেকে আনসার সদস্যদের নিয়োজিত থাকবে।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় ঝালকাঠি জেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন তথ্য গণমাধ্যমকে জানানোর পর এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপপ্রধান মুখপাত্র স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেল বলেছেন, কূটনীতিকদের সুরক্ষা ইস্যুতে ভিয়েনা কনভেনশন মনে রাখার পাশাপাশি মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 



একাত্তর/এসি

সাবেক দুই মার্কিন কূটনীতিক ফ্রিডম রাইট নিয়ে কাজ এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে তাদের কাজ সম্প্রসারণে তাদের পরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত...
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু বিশেষত হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের বিষয়ে প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে বিশ্বের সামনে তা স্পষ্ট করেছে সরকার। 
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সরকার বা নির্বাচন কমিশন থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। বরং নির্বাচনের বাইরে যেসব দল আছে তাদের কাছ থেকে ভোট বর্জনের চাপ আসতে পারে।   
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক নেতা কল্পনা আক্তারের যে বক্তব্য উদ্ধৃত করেছেন, সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সরকার ব্যাখ্যা চাইবে বলে...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর