জীবিত বাবাকে মৃত দেখিয়ে এতিমদের অর্থ লুটপাট!

আপডেট : ১৬ মে ২০২৩, ০৩:৩৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিনব কায়দায় চলছে এতিমদের জন্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাৎ। শিক্ষার্থীদের জীবিত বাবকে মৃত দেখায় রামভদ্রপুর দারুস সুন্নাহ এবতেদায়ি কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। সেই শিক্ষার্থীদের নামে আসা অর্থ আত্মসাৎ করে মাদ্রাসা কর্তৃপক্ষ। 

কমপক্ষে ৩৩ শিক্ষার্থীর জীবিত পিতাকে মৃত দেখানোর প্রমাণ পেয়েছে সমাজ সেবা অধিদপ্তর। মাদ্রাসা ও এতিমখানায় ভুয়া এতিম বানিয়ে সরকারি বরাদ্দ নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়ার পর ওই প্রতিষ্ঠানে চলতি বছরের সরকারি বরাদ্দ আটকে রাখা হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামভদ্রপুরে আছে দারুস সুন্নাহ এবতেদায়ি কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। ধর্ম শিক্ষার এই প্রতিষ্ঠানে চলছে অধর্মের কাজ কারবার। জীবিত পিতাকে কাগজে-কলমে মেরে ফেলে শিশু শিক্ষার্থীদের এতিম দেখিয়ে আত্মসাৎ করা হয় তাদের নামে আসা সরকারি টাকা। এমনি তিন শিশু শিক্ষার্থী আজমীর হোসেন, তানজিমুল আর আবু তালহা।

সমাজসেবা অধিদপ্তর বলছে, এতিমখানার এতিম শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে দুই হাজার টাকা করে সরকারি বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের টাকার মধ্যে খাদ্য বাবদ ১ হাজার ৬০০ টাকা ও পোশাক বাবদ ২০০ টাকা, ওষুধ ও অন্যান্য বাবদ ২০০ টাকা।

জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার ২৬টি বেসরকারি এতিমখানার ৪১৪ শিক্ষার্থীর বিপরীতে ৪৯ লাখ ৬৮ হাজার বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে দারুস সুন্নাহ এবতেদায়ি ও হাফেজিয়া মাদ্রাসা এবং এতিমখানার ৪৩ জন এতিম শিক্ষার্থীর জন্য ৫ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।

এই টাকা আত্মসাতের জন্য কমপক্ষে ৩৩ জন শিক্ষার্থীকে কাগজে-কলমে এতিম বানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সমাজসেবা কর্মকর্তা দেখতে পেয়েছেন, ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ জনের বাবাকে জীবিত। তবে এতোগুলো মৃত্যুসনদগুলো কীভাবে আসলো, সেটি জানেন না তিনি। 

বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান বলেন, জীবিত মানুষের মৃত্যুসনদগুলো জাল। সরেজমিন তদন্ত ও অনলাইনে মৃত্যুসনদ যাচাই করে মাত্র ১২ জন শিক্ষার্থীর বাবার মৃত্যু সনদ পাওয়া গেছে। ৩৩ জন শিক্ষার্থীর বাবা জীবিত রয়েছেন। এই ৩৩ জন শিক্ষার্থীর বাবার ভুয়া মৃত্যুসনদ তৈরি করা হয়েছে।

এমন দুর্নীতির কথা স্বীকার করেছেন মাদ্রাসার মুহতামিম আব্দুল খালেক। তিনি বলেন, মাদ্রাসা কমিটির সভাপতির সই ছাড়া কোন কাজ হয় না, তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি ইউনুছ আলী।

জয়পুরহাটের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম বলেন, ওই মাদ্রাসা ও এতিমখানায় বেশকিছু শিক্ষার্থীর বাবা জীবিত আছেন। কিন্তু তাঁদের ভুয়া মৃত্যুসনদ দিয়ে এতিম বানানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। এ কারণে চলতি বছরের ওই মাদ্রাসার এতিমদের নামে আসা বরাদ্দ ছাড় করা হয়নি।


প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর