বিমান বিধ্বস্তের ১৭ দিন পর আমাজনে চার শিশু উদ্ধার

আপডেট : ১৮ মে ২০২৩, ০৪:৩৬ পিএম

কলম্বিয়ার গহীন আমাজন জঙ্গল থেকে দুই সপ্তাহের বেশি সময় পর ১১ মাসের এক বাচ্চাসহ চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

একটি বিমান আমাজনের ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ১৭ দিন আগে বিধ্বস্ত হয়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার।

দুর্ঘটনার পর অনুসন্ধানী কুকুরের দল এবং দেশটির অন্তত ১০০ সৈন্য উদ্ধার অভিযানে অংশ নেয়।

দলটি বিধ্বস্ত বিমানের ভেতর থেকে পাইলট ও অপর দুইজনের মরদেহ উদ্ধার করে।

এদিকে ওই শিশুদের উদ্ধার পর দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বুধবার জানান, এ ঘটনা অবশ্যই আনন্দের।

পেট্রো টুইটারে খবরটি শেয়ার করে বলেন, সামরিক বাহিনীর ‘কঠোর অনুসন্ধান প্রচেষ্টার’ পর শিশুদের খুঁজে পাওয়া যায়।

আরও পড়ুন: নতুন করে মুক্ত হয়েছে বাখমুতের কিছু অংশ, দাবি ইউক্রেনের

উদ্ধারকারীরা ধারণা করছেন যে, বিমান দুর্ঘটনার পর থেকে শিশুরা দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এদের একজনের ১৩ বছর, একজনের ৯ বছর, একজনের ৪ বছর এবং আরেকজনের বয়স মাত্র ১১ মাস।

একাত্তর/আরএ

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।
গাজাগামী ত্রাণবহরে ইসরাইলের বাধা এবং দুই কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্থানীয় সময় বুধবার এ...
পশ্চিম কলম্বিয়ার আর্মেনিয়ার হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। 
ব্রাজিলের আমাজনের একটি শহরে বিশালাকার গর্ত বা সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এই গর্ত কয়েকশ বাড়ি গ্রাস করে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর