বগুড়ার শিবগঞ্জে এক গ্রিলমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোর সাড়ে চারটায় উপজেলার কিচক-মোলামগাড়ী রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গ্রিলমিস্ত্রি শহিদুল ইসলাম শিবগঞ্জের কিচক ইউনিয়নের বেলাই গ্রামের শাহাদৎ হোসেন শাদের পুত্র।
পুলিশ জানায়, ভোরে কিচক-মোলামগাড়ী রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি মর্গে পাঠায় পুলিশ।
নিহতের পরিবার জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় গ্রিলমিস্ত্রির কাজ করতেন শহিদুল। মাঝে মাঝে তিনি অনেক রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেননি।
আরও পড়ুন: পটুয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মাসুদ নামে আরেক গ্রিলমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
একাত্তর/জো
