পাওনা টাকা চাওয়ায় ঠিকাদারকে ছুরিকাঘাত, ঢামেকে মৃত্যু

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:২৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ভবনের ঠিকাদারি কাজের পাওনা টাকা চাওয়ায় নুরুউদ্দিন হাওলাদার (৩৬) নামের এক ঠিকাদারকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত নুরুউদ্দিন ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই বছর আগে উপজেলার গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিলেন নূরউদ্দিন। কাজ শেষ হলেও পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে হুমকি দিয়ে আসছিলেন ভবনের মালিক আব্দুর রব ও তার দুই ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে আব্দুর রব এবং তার দুই ছেলে হৃদয় ও শুভ বাড়ির সামনে এসে নুরুউদ্দিনকে ভবনের বাকি অংশের কাজ করে দেওয়ার জন্য হুমকি দেন। এ সময় নুরুউদ্দিন তার পাওনা টাকা পরিশোধ করার কথা বললে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হৃদয়ের কাছে থাকা সুইচ গিয়ার ছুরি বের করে আঘাত করলে নুরুউদ্দিন মাটিতে পড়ে যান। পরে অভিযুক্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।

আহত অবস্থায় আশপাশের লোকজন নুরুউদ্দিনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা আছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর