বাখমুতের পতনে রুশ যোদ্ধাদের পুতিনের অভিনন্দন

আপডেট : ২১ মে ২০২৩, ১১:৪৪ এএম

বাখমুত পুরোপুরি দখলে নেওয়ায় ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী ও রাশিয়ার সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

শনিবার শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে বলে দাবি করেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। খবর: সিএনএন।

দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নেয়া সেনাদের পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে 

এদিকে, পূর্ব ইউক্রেনের বাখমুতে এখনও রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাবার দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও শনিবার শহরটিতে নিজেদের বিজয়ের ঘোষণা দিয়েছে।

ক্রেমলিনের বরাতে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, আর্টেমভস্ক (বাখমুতের রুশ নাম) মুক্ত করে অভিযান সমাপ্তি ঘোষণায় ওয়াগনার ও রাশিয়ার সশস্ত্র ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর সাথে সাথে সেখানকার সব যোদ্ধাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

তবে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার ওয়াগনারের দাবি অস্বীকার করে বলেছে, পরিস্থিতি জটিল এবং লড়াই চলছে। 

ইউক্রেনের যৌথ বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি স্কাই নিউজকে বলেন, এ খবর সত্য নয়। শহরে যুদ্ধ চলছে।

আরও পড়ুন: মেক্সিকোতে গোলাগুলিতে নিহত ১০, আহত ৯

বাখমুত নিয়ন্ত্রণে নিতে গত ৯ মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী ও রাশিয়ার সশস্ত্র বাহিনী। 


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর