বেলগোরোদে ৭০ হামলাকারীকে হত্যার দাবি মস্কোর

আপডেট : ২৪ মে ২০২৩, ১২:২৮ পিএম

ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোদে অনুপ্রবেশ করা হামলাকারীদের মধ্যে অন্তত ৭০ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। বাকি হামলাকারীরা ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এসব এলাকায় রুশ বিমানবাহিনী ও গোলন্দাজ বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী অভিযান পরিচালনার সময় হামলাকারীদের ঠেকিয়ে দেয়া হয়েছে এবং বিমান ও গোলা হামলায় তাদের ধ্বংস করা হয়েছে। অনুপ্রবেশকারী হামলাকারীদের ইউক্রেনীয় বাহিনীর অগ্রবর্তী দল বলে অভিহিত করেছে মস্কো।

রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নাভোস্তি বুধবার জানায়, রুশ অভিযানে ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় নাগরিক (হামলাকারী) নিহত হয়েছে। এছাড়া চারটি সাঁজোয়া যান এবং পাঁচটি পিকআপ ধ্বংস করা হয়েছে। বুধবার বেলগোরোদ অঞ্চলে সন্ত্রাসবাদবিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কোজিনকা অনুপ্রবেশকারীদের হামলায় এক জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গায় তাদের হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। এরইমধ্যে সীমান্তবর্তী ৯টি গ্রামের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।  

এদিকে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এ ঘটনার পেছনে ছিল লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন এবং রাশিয়ান ভলান্টিয়ার কোর (আরভিসি) নামক গ্রুপের সদস্যরা।

লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন একটি ইউক্রেনভিত্তিক রাশিয়ান মিলিশিয়া। তারা রাশিয়ার অভ্যন্তরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাত করার জন্য কাজ করছে বলে দাবি তাদের।

এর আগে সোমবার এক টুইটবার্তায় লিবার্টি অফ রাশিয়া লিজিয়ন বলে, তারা কোজিনকা সীমান্ত শহরকে ‘সম্পূর্ণ মুক্ত’ করেছে এবং অগ্রবর্তী ইউনিটগুলো আরও পূর্বে গ্রেভোরন শহরে পৌঁছেছে। 

আরও পড়ুন: অনিয়মের অভিযোগে আট হজ এজেন্সিকে শোকজ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন থেকে কোনো ধরনের অনুপ্রবেশের ব্যাপারে রাশিয়াকে সতর্ক থাকতে হবে। 

তিনি মঙ্গলবার বলেছিলেন, আমরা এই ধরনের নাশকতার উদ্দেশ্য পুরোপুরি বুঝতে পারি। বাখমুতের দিক থেকে মনোযোগ সরানো এবং ইউক্রেনের পক্ষ থেকে বাখমুতের ক্ষতির রাজনৈতিক প্রভাব কমিয়ে আনার উদ্দেশ্যেই এ হামলা হয়েছে। 


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর