ব্রাজিলে ১৮০ দিনের জরুরি অবস্থা জারি

আপডেট : ২৪ মে ২০২৩, ১১:০২ এএম

ব্রাজিলে বার্ড ফ্লু ঠেকাতে ১৮০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্য পাখির মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার এ-সংক্রান্ত এক আদেশে সই করেন দেশটির কৃষিমন্ত্রী কার্লোস ফাবারো।

ব্রাজিলে এবারই প্রথম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত আটটি স্থানে বন্য পাখির মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

এর মধ্যে সাতটিই এসপিরিতো সান্তো প্রদেশে, বাকি একটি রিও ডি জেনিরোতে।

ব্রাজিলের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বার্ড ফ্লু মোকাবিলার অংশ হিসেবে জরুরি পরিচালন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান আবারও গ্রেপ্তার

ব্রাজিল বিশ্বের সবচেয়ে বেশি মুরগির মাংস রপ্তানিকারক দেশ। গত বছর দেশটি ৯৭০ কোটি ডলারের মুরগির মাংস বিভিন্ন দেশে রপ্তানি করেছে।


একাত্তর/আরএ

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর