রূপগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

আপডেট : ২৫ মে ২০২৩, ০৮:৫৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের দিনব্যাপী সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার নাওড়া এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। 

আহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এবং সংঘর্ষের ঘটনায় তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও রূপগঞ্জ থানার চিহ্নিত সন্ত্রাসী মোশারফ হোসেন মোশা ও তার লোকজন সকালে উপজেলার নাওড়া এলাকায় মানুষের জমিতে কাজ করতে বাধা দেন। এ নিয়ে গ্রামবাসীর সাথে তার বাকবিতণ্ডা হলে তার দুই গানম্যান আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি করে। এসময় গ্রামবাসীও সংঘবদ্ধ হয়ে মোশারফ বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। এসময় টেটা, রামদা, বল্লম, আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। এদের মধ্যে দুই জন গুলিবিদ্ধ রয়েছেন। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ  অভিযান চালিয়ে মোশারফকে আটক করলে তার বাহিনীর লোকজন পুলিশের উপর হামলা করে মোশারফকে ছাড়িয়ে নেয়। এসময় রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। 

আরও পড়ুন: ছাত্রদলের দুই পক্ষে গোলাগুলি, নিহত এক

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭-৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিকেলে র‍্যাব, পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
ইয়েমেনের পশ্চিম উপকূলে ইরান-সমর্থিত আনসারুল্লাহ (হুথি) বাহিনীর সাম্প্রতিক সামরিক সাফল্য লোহিত সাগর অঞ্চলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কিছু গণমাধ্যমের...
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর