সিডনির ভবনে ভয়াবহ আগুন, দুই কিশোরের আত্মসমর্পণ

আপডেট : ২৬ মে ২০২৩, ০৪:২৩ পিএম

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সাততলা ঐতিহ্যবাহী ভবনে আগুন লাগার ঘটনায় ১৩ বছর বয়সী দুই কিশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে ভবনটিতে লাগা ভয়াবহ আগুন নেভাতে প্রায় ১০০ জন দমকলকর্মীর প্রয়োজন হয়।

পুলিশের বিশ্বাস, অন্য কিশোররাও এই ঘটনার সাথে জড়িত এবং তাদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

আগুন লাগার সময় ভবনটিতে ১৫ জন লোক ঘুমিয়ে ছিল এবং এখন পর্যন্ত তাদের মধ্যে ১৩ জনের হিসাব পাওয়া গেছে।

আগুন লাগার পর পুরো সিডনিজুড়ে ঘন ধোঁয়ার স্তম্ভ দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিল্ডিংয়ের উপরের স্তরটি ধসে রাস্তায় পড়ে যেতে দেখা যায়। 

আশেপাশের ভবনগুলো থেকে অন্তত ৭০ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। আগামী সাতদিন ওই অঞ্চলে লোকজন প্রবেশ নিষেধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

যে দুই কিশোর আত্মসমর্পণ করেছে তারা পুলিশের অনুসন্ধানে সহায়তা করছে বলে নিশ্চিত করা হয়েছে। 

নিউ সাউথ ওয়েলসের দমকল বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবারের আগুন দশম অ্যালার্ম স্ট্যাটাসে পৌঁছায়, যা সর্বোচ্চ সতর্কতা স্তর।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ চলতে পারে কয়েক দশক: মেদভেদেভ

ভবনটি ঐতিহ্যবাহী ভবনের তালিকাভুক্ত এবং আগে হেন্ডারসন হ্যাটের কারখানা ছিল। এটি বহু বছর ধরে খালি পড়ে ছিল, তবে এটিকে একটি হোটেলে রূপান্তরিত করার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

দমকল বিভাগ আরও জানায়, তারা কাছাকাছি আবাসিক ব্লকের ক্ষতি রোধ করতে ও আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। 


একাত্তর/এসজে

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর