গাজীপুর সুষ্ঠু ভোট দেখানোর চেষ্টা হয়েছে: খসরু

আপডেট : ২৬ মে ২০২৩, ০৭:৪০ পিএম

গাজীপুর সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, এর মধ্য দিয়ে ভোটের আসল চিত্র ফুটে উঠেছে। আর, সেটাই বাংলাদেশের আসল চিত্র।

শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ সরকারে অধীনে আগামী জাতীয় নির্বাচন করার দাবি জানিয়ে আমীর খসরু কলেন, এর কোন বিকল্প নেই। 

গাজীপুর সিটি নির্বাচন ‘সুষ্ঠু দেখানোর চেষ্টা’ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে… চেষ্টা করেছে। ওই চেষ্টার ফলাফলটা আমরা দেখে ফেলেছি।… কী উঠে এসেছে আমরা দেখেছি সবাই। এটাই হচ্ছে বাংলাদেশের আসল চিত্র।

খসরু বলেন, আজকে আমরা রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবীসহ জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। যদি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না যায়, মানবাধিকার ফিরিয়ে আনা না যায়, তাহলে গণতন্ত্র ফিরে আসবে না।

তিনি বলেন, আলোচনা পরে, আগে দরকার লেভেল প্লেয়িং ফিল্ড ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। সে দাবিতেই বিএনপি আন্দোলন করছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না গেলে মানবাধিকার ও গণতন্ত্র কোনটাই বজায় থাকে না।

সবাইকে বিএনপির আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরে এখন আরেকটা আসছে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা অ্যাক্ট’। আরো আইন আসবে, আরো নিপীড়ন-নির্যাতনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দলবাজদের প্রভাব এত বেশি হয়ে গেছে যে বাংলাদেশে সাধারণ যারা সাংবাদিক রয়েছে, যারা প্রফেশনালি সাংবাদিক রয়েছে, যারা সাংবাদিকতার পেশা হিসেবে নিতে চায় তাদের স্পেস সীমিত হয়ে গেছে। দলবাজরা নির্লজ্জভাবে তৈল মর্দন করতে করতে সাংবাদিকদের বদনাম হচ্ছে। 

তিনি বলেন, যারা সাংবাদিকতা করতে আসছেন কতটুকু সাংবাদিকতা করতে পারছেন সেটা আপনাদের থেকে কেউ ভালো জানে না। আজকে সাংবাদিকদের বড় একটি অংশ বিদেশে অবস্থান করছে তারা বাংলাদেশে থাকতে পারছে না। তারা দেশ ছেড়ে চলে গেছে।

তিনি আরও বলেন, আজকের দুবাই, লন্ডন ও আমেরিকা যেখানেই যান না কেন সাংবাদিকদের দেখা যায়। আবার অনেকে চাকরি হারিয়েছেন। সুতরাং সাংবাদিকদের যে মানদণ্ড এটা যদি ফিরিয়ে আনতে চান তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খসরু বলেন, সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া সাংবাদিকদের অবদান ছাড়া গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কোন কিছু অর্জন করা সম্ভব নয়। ডিজিটাল সিকিউরিটির মাধ্যমে সাংবাদিকরা কিভাবে নির্যাতিত হচ্ছে এবং সেন্সরশীপ চালু হচ্ছে। দেশের মানুষের আশা ভরসা তুলে ধরেন সাংবাদিকরা। কিন্তু তারা আজকে কোনো সুযোগ পাচ্ছে না। 

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা আছে তা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দমন করছে সরকার। সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের মধ্যে এমন কিছু আছে যা প্রকাশ করতে সরকার ভয় পায়।

আরও পড়ুন: গাজীপুরে গণতন্ত্র জিতেছে: কাদের

সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, আবুল কালাম আজাদ, ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপুসহ রিপোর্টাস ইউনিটির সদস্যরা।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর