বঙ্গবাজার ব্যবসায়ীদের এক কোটি টাকা দিলো এফবিসিসিআই

আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:০৫ পিএম

ভয়াবহ আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজারের ব্যবসায়ীদের প্রতিশ্রুত এক কোটি টাকা অনুদান দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই

শনিবার সকালে মতিঝিলে এফবিসিসিআই অডিটরিয়ামে বঙ্গবাজারের ব্যবসায়ীদের হাতে চেক তুলে দেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন

এ সময় তিনি বলেন, যে কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা দিতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত সেই ধারায় আমরা এই এক কোটি টাকা সহায়তা দিলাম।

এফবিসিসিআই সভাপতি বলেন, কলকারখানা অধিদপ্তর লাইসেন্স দেয়, ফায়ার সার্ভিস লাইসেন্স দেয়, কিন্তু তারা তো কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারে না।

এজন্য এফবিসিসিআইতে একটি সেইফটি কাউন্সিল করা হয়েছে। ৪৪ হাজার কারখানা তদারকি করা হবে। এটি এফবিসিসিআইয়ের কাজ না। তারপরও আইএলও'কে সঙ্গে নিয়ে করা হচ্ছে।

অনুষ্ঠানে বঙ্গবাজারের ব্যবসায়ীরা বলেন, নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তাবু টাঙিয়ে কোন রকমে ব্যবসা টিকিয়ে রেখেছেন

তারা আরও অভিযোগ করেন, আগুনে সর্বস্ব হারানোর পর অনেকেই অনুদানের কথা বললেও তাদের হাতে কোন অর্থ পৌছায়নি। এনিয়ে হতাশাও জানান বঙ্গবাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সাধারণ সম্পাদক মাহফুজুল হক, পরিচালক হাবিব উল্লাহ ডন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও বঙ্গবাজার কমপ্লেক্সের সভাপতি নাজমুল হুদা।  


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর