মাদ্রাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, শিক্ষক-শিক্ষার্থী উধাও!

আপডেট : ৩০ মে ২০২৩, ০৯:১৪ পিএম

গাজীপুরে একটি মাদ্রাসা থেকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দক্ষিণ ছায়াবীথি এলাকার ইশায়াতুল কুরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে। 

মরদেহ উদ্ধারের সময় ওই মাদ্রাসার কোন শিক্ষক ও অন্য কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। জানা যায়নি নিহত শিক্ষার্থীর পরিচয়ও। 

পুলিশ জানায়, মাদ্রাসার হেফজখানার এক শিক্ষার্থীর মরদেহ মাদ্রাসার ভেতরে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। মাদ্রাসার একটি কক্ষের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কিশোরকে কুপিয়ে হত্যা

জিএমপির সদর মেট্রো থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর