মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কিশোরকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ মে ২০২৩, ০৮:৫৭ পিএম

জয়পুরহাটে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার সকালে শহরের গুলশান মোড় এলাকায় এনএ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের রান্নাঘরে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রহমান (১৫) সদর উপজেলা সদর উপজেলার ভাদশা দেওর গ্রামের লুদু মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, আব্দুর রহমান একটি হাফিজি মাদ্রাসাতে পড়াশোনা করতো। সাত পারা কোরআন পড়ার পর বাড়িতে পালিয়ে আসে রহমান। তারপরে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতো এবং এসময়ে মাদকাসক্ত হয়ে পড়ে রহমান। এরপর পরিবারের সদস্যরা তাকে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় এনএ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে রান্নার কাজে সহযোগিতা করার শর্তে তাকে স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করানো হয়। 

পুলিশ জানায়, রহমানকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখে পরিবার। বাবুর্চির রান্নার কাজে সহযোগিতা করতো আব্দুর রহমান। মঙ্গলবার সকালে পুনর্বাসন কেন্দ্রের রান্নাঘরে লোকজন বটি দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করা অবস্থায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন: স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অপর বাবুর্চি আবু জাফর পলাতক আছে। তাকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।


একাত্তর/জো

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর