রাণীনগরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আপডেট : ৩১ মে ২০২৩, ০৩:২২ পিএম

নওগাঁর রাণীনগরে জোসনা বিবি (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর বুধবার সকালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। 

তিনি বলেন, খবর পেয়ে গৃহবধূ জোসনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

উপজেলার পারইল ইউনিয়নের রাতলাই গ্রামে মঙ্গলবার বিকেলে জোসনার মৃত্যূ হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।  

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জোসনা কয়েকদিন আগে তার গ্রামের এক ব্যক্তির কাছ থেকে বাকিতে ১২ মণ ধান কিনেছিলেন। সোমবার ওই ব্যক্তি টাকা নিতে জোসনার বাড়িতে যান। 

এ সময় ওই ব্যবসায়ী ও গৃহবধূকে একঘরে দেখে পরকীয়া সম্পর্কের সন্দেহ জাগে জোসনার শশুরের মনে। মঙ্গলবার সকালে ওই ঘটনা নিয়ে শশুরবাড়ির লোকজনের ঝগড়া হয় জোসনার। 

বিকেলে তার স্বামী বিদেশ থেকে ছেলের কাছে ফোন করে জোসনার সঙ্গে কথা বলতে চান। ছেলে মাকে ঘরে না পেয়ে বাইরে খোঁজাখুঁজি করতে থাকেন। রান্না ঘরে গিয়ে মাকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। 

পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 


একাত্তর/আরবি 

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক তরুণীর বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর