রূপগঞ্জে কাভার্ডভ্যান চাপায় কারখানা শ্রমিক নিহত

আপডেট : ৩১ মে ২০২৩, ০৭:১৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবোঝাই একটি কাভার্ডভ্যান চাপায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। 

বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাসস্টেশন সংলগ্ন আরএসপিএল কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তানভীর (৩০) সুনামগঞ্জ জেলার জলিলপুর এলাকার আলী আহমেদের ছেলে। তিনি ওই কারখানায় মালামাল উঠানো ও নামানোর কাজ করতেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ শেখ জানান, দুপুরে রূপসী এলাকায় আরএসপিএল নামের একটি সাবান ও ওয়াশিং পাউডার তৈরির কারখানায়  চট্রগ্রাম থেকে আসা মালবোঝাই কাভার্ডভ্যান প্রবেশ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারখানায় প্রধান গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে শ্রমিক তানভীরকে চাপা দিলে ঘটনাস্থলেই  তার মৃত্যু হয়।  

আরও পড়ুন: ডোমারে সুপারিবাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

তিনি আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ ও চালক মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর