স্বাস্থ্যে বরাদ্দ বাড়লেও পরিকল্পনা ও লক্ষ্যের অভাব

আপডেট : ০১ জুন ২০২৩, ০৮:৪৭ পিএম

বাজেটে এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ শতাংশ এবং গেলো বছরের তুলনায় এক হাজার ১৮৯ কোটি টাকা বেশি। 

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কোভিড পরবর্তী স্বাস্থ্যখাতের ঘাটতি পূরণে এই বরাদ্দ যথেষ্ট নয়। 

গেলো বছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো করোনা মহামারির চাপে বিপর্যস্ত স্বাস্থ্য খাতের সংস্কার ও উত্তরণ। কিন্তু সেখানেও ঘাটতি থেকে গেছে। গেলো অর্থবছর বরাদ্দের পুরোটা পরিকল্পনা মাফিক খরচ করতে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য বিভাগ। 

স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. বে-নজীর আহমদ জানান, স্বাস্থ্য খাতে আগের অর্থ বছরে ছিলো ৩৬ হাজার কোটি টাকা ৮৬৩ কোটি টাকা। সেই হিসেবে এবার বরাদ্দ এক হাজার ১৮৯ কোটি টাকা বাড়লেও স্বাস্থ্য খাতের বাজেটে পরিকল্পনা ও সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব দেখছেন জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

তিনি আরও বলেন, যতোটুকু বরাদ্দ রাখা হয়েছে সেটুকুও কী বুঝেশুনে খরচ করতে পারছে স্বাস্থ্য মন্ত্রণালয়? বরাদ্দের পরিকল্পিত ব্যয়ের নজির স্বাস্থ্যখাতে কম বলে মন্তব্য করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। 

আরও পড়ুন: নতুন অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ১৩.৭ শতাংশ

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মহামারি থেকে শিক্ষা নেয়ার সুযোগ ছিলো স্বাস্থ্যখাতে। যার প্রতিফলন থাকতে পারতো এবারের বাজেট বরাদ্দে।


একাত্তর/জো

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর