আইএমএফের পরামর্শে বাজেট করিনি: অর্থমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৩, ০৬:৩৯ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বাজেট দেয়া হয়েছে বলে সিপিডি ও বিএনপি যে অভিযোগ তুলেছে তা উড়িয়ে দিচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইএমএফ শুধু ঋণ দিয়ে নয়, পরামর্শ দিয়েও সহযোগিতা করে। এটা অর্থনীতির জন্য ভাল। তবে তাদের পরামর্শ মতো আমরা বাজেট করিনি। ‘ 

মুস্তফা কামাল বলেন, ‘তাদের (আইএমএফ) পরামর্শের যেটুকু গ্রহণ করা যায় সেটুকু করব। সেখানে আমাদের কোনো আপত্তি নেই।’

বাজেটে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পালনের আভাস স্পষ্ট বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইএমএফের শর্ত পূরণের বাজেট এটি। 

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

'দেড় দশকের উন্নয়নের পর স্মার্ট বাংলাদেশের অগ্রগতি' শিরোনামের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ছয় শতাংশে আটকে রেখে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। 

বাজেট পেশের পরদিন বিকেলে সংবাদ সম্মেলনে এসে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের সঙ্গে যারা কাজ করে সেটি ভাল। তারা শুধু অর্থ দিয়ে সাহায্য করে না, অর্থনৈতিক বিভিন্ন সংস্কারে সহায়তা করে। তাদের কাছ থেকে অনেক কিছু শেখারও থাকে।’

তিনি বলেন, পৃথিবীতে কেউ কাউকে ছেড়ে একা এগুতে পারবে না। ব্যবসা-বাণিজ্য আমদানি রফতানি সব যুক্ত বিশ্বের সাথে। মাঝেমধ্যে আমাদের নমনীয় ভাবে চলতে হবে। আইএমএফ আমাদেরকে কখনো শর্ত দেয়নি। তারা দেখে দেশের সব সূচক স্থিতিশীল আছে কিনা।

‘এখানে শেখার অনেক কিছু থাকে, অনেক সময় আমরা সফল হই। আইআইএমএফের পরামর্শে বাজেট করি নাই যতোটুকু গ্রহন করা উচিত বলে মনে করি ততটুকু করেছি।’ 

প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, পুরো বাজেট গরীব ধনী সবার জন্য উপহার। আমাদের মধ্য আয়ের মানুষ অনেক বেশি। কিন্তু তারা কেউই কর দেয়না। এরা কর দিলে অন্যদের ওপর চাপ কমত। আইএমএফের শর্ত আছে, সবার কাছে কর নিতে হবে।

এবারের বাজেটের আলোচিত বিষয় হচ্ছে- করমুক্ত সীমার নিচে থাকলেও টিআইএনধারীকে আগামী অর্থবছর থেকে ২ হাজার টাকা দিতে হবে। 

দেশের ৮৮ লাখ টিআইএনধারীর সিংহভাগই এতদিন কর দিতেন না। কর না দেয়া সেই বিপুল সংখ্যক টিআইএনধারী এবার করের আওতায় এসে যাচ্ছেন। 

জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কর দিতে না চাওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। টিআইএনের বিপরীতে যে দুই হাজার টাকা কর নির্ধারন করা হয়েছে তা গরীব মানুষদের জন্য নয়। যারা টিআইএন খোলে তাদের এটা দেয়ার সামর্থ্য আছে।


একাত্তর/আরবি  

জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর