প্রতীক পেয়েই প্রচারণার মাঠে রাজশাহী ও সিলেটের প্রার্থীরা

আপডেট : ০২ জুন ২০২৩, ০৬:০৭ পিএম

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণার মাঠে নেমে গেছেন প্রার্থীরা। 

শুক্রবার সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। 

প্রথমে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরপর চারজন মেয়র প্রার্থী ও সবশেষে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক দেয়া হয়।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুর্শিদ আলম হাতপাখা এবং জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন গোলাপ ফুল প্রতীক পেয়েছেন।

প্রতীক পেয়ে খায়রুজ্জামান লিটন বলেন, ‘আজ থেকেই আমাদের প্রচারণা শুরু হচ্ছে। কাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।’

অন্যদিকে, সকালে সিলেটের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবন হল রুম থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের। প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদে সাতজন, ৪২টি সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন ও ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল, ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা, জাকের পার্টির জহিরুল আলম গোলাপ ফুল প্রতীক পেয়েছেন।

আরও পড়ুন: বাজেটে বিদেশি নির্ভরতা কমেছে: আইনমন্ত্রী

নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা চেয়ে নির্বাচিত হলে স্মার্ট নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


একাত্তর/এসজে

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর