বাজেটে বিদেশি নির্ভরতা কমেছে: আইনমন্ত্রী

আপডেট : ০২ জুন ২০২৩, ০৫:১০ পিএম

বিএনপি ক্ষমতায় থাকার সময় বিদেশি অর্থায়ন নির্ভর বাজেট দেয়া হলেও বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় তা কমে গেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নে ছাত্রলীগের এক সম্মেলনে তিনি বলেন, বিএনপি ভিক্ষা করা টাকা দিয়ে বাজেট দিত। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করেছে।’

বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ায় অনেকে ষড়যন্ত্র করছে দাবি করে সবাইকে ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘২০০৬-০৭ সালে বিএনপির সাহেবরা বাজেট দিয়েছেন ৬৩ হাজার কোটি টাকা। তারা বিশ্বের দাতা দেশগুলো থেকে ভিক্ষার টাকা সংগ্রহ করে বাজেট দিতেন। আর আমরা সাত লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি বাজেট দিয়েছি। 

আরও পড়ুন: আইএমএফের পরামর্শে বাজেট করিনি: অর্থমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি নির্বাচন করবে না। তারা নির্বাচন নষ্ট করবে। মানুষকে বাসে পুড়িয়ে মারবে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে না।


একাত্তর/আরবি 

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর