ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৮:৪৬ পিএম

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস শাখা থেকে এ শোকবার্তাটি গণমাধ্যমে পাঠানো হয়।

এ শোকবার্তায় জানানো হয়, ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক জানাচ্ছি। একই সঙ্গে আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি।’

শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯ শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলমান শতকে এটিকে ভারতের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে করে প্রচুর বাংলাদেশি ভেলোরে যান চিকিৎসা করাতে। কলকাতা হয়ে যারা চেন্নাইতে চিকিৎসা করাতে যান, তাদের অন্যতম বাহন এই ট্রেনটি। তাই সাধারণ মানুষের পাশাপাশি বহু রোগীরও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি পড়াশোনার উদ্দেশ্যেও কলকাতা হয়ে চেন্নাইতে যান অনেক বাংলাদেশি শিক্ষার্থী।

দুর্ঘটনার পরপরই ভারতের রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। দুর্ঘটনা কবলিত বাংলাদেশিদের তথ্য জানানোর জন্য একটি হটলাইন চালু করে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়ে বিবৃতিও দিয়েছে তারা।


একাত্তর/জো

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর