ওড়িশায় রেল দুর্ঘটনা

বেঁচে ফিরলেন তিন বাংলাদেশি, চিকিৎসাধীন আরও সাত

আপডেট : ০৫ জুন ২০২৩, ০১:৫৬ পিএম

ভারতের ওড়িশার বলেশ্বরে ভারতের ইতিহাসে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছে। শুক্রবারের ওই রেল দুর্ঘটনায় ২৭৫ জন নিহত এবং এক হাজার ১৭৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মধ্যে ৭৯৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে দুর্ঘটনা কবলিত করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের কামরা থেকে বেঁচে ফিরেছেন তিন বাংলাদেশি যাত্রী। তারা চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছিলেন। ওই ট্রেনে বাংলাদেশি আরও যাত্রী ছিলেন, তাদের খোঁজ চলছে।

মো. মিনহাজ উদ্দিনসহ বেঁচে ফেরা অন্যরা হলেন, মোছা. আজমিন আক্তার ও মো. হুমায়ুন কবির। সবার বাড়ি ময়মনসিংহ জেলায়।

একটি সূত্র জানিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসে ১০ জনের বেশি বাংলাদেশি যাত্রী ছিলেন। আর হামসাফার এক্সপ্রেসে ছিলেন বেশ কয়েকজন। উড়িষ্যার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাত জন বাংলাদেশি যাত্রী।

image


করমণ্ডল ট্রেনে থাকা বাংলাদেশি যাত্রী ময়মনসিংহের মিনহাজ জানিয়েছেন, দুর্ঘটনার পর বহু কষ্টে রেলের কামরার কাঁচ ভেঙে বের হন তারা। বাইরে এসে দেখেন বীভৎস ধ্বংসযজ্ঞ আর মৃত লাশের সারি। পরে উদ্ধার কাজে হাত দেন। মৃতদেহের নিচে চাপা পড়া জীবিতদের উদ্ধার করে পাঠিয়ে দেন হাসপাতালে।

ওই ট্রেনের শনাক্ত হওয়া প্রথম বাংলাদেশি যাত্রী মিনহাজ আরও জানান, ভোর পর্যন্ত উদ্ধারকারীদের সঙ্গে উদ্ধারের কাজ করার পর তাকেও হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।  

মিনহাজ জানান, চেন্নাইয়ে চিকিৎসার উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

image


উড়িষ্যার বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস ও হামসাফার এক্সপ্রেসের দুর্ঘটনার বীভৎসতা এখনো ভুলতে পারেননি মিনহাজসহ তিন বাংলাদেশি। বিদেশে চিকিৎসা করাতে এসে এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে তা কল্পনা করতে পারেননি তারা। 

শুধু এই তিনজন নন, করমণ্ডল ও হামসাফার এক্সপ্রেস ছিলেন আরও বেশ কিছু বাংলাদেশি যাত্রী। তাদের খোঁজ এখনও পায়নি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন।

এদিকে রেলওয়ে বোর্ডের সিগন্যালিংয়ের প্রধান নির্বাহী পরিচালক সন্দীপ মাথুর এবং অপারেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের সদস্য জয়া বর্মা সিনহা দুর্ঘটনার কারণ সম্পর্কে জানিয়েছেন।

তারা সাংবাদিকদের বলেছেন,  দুর্ঘটনার সময় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের 'গতি বেশি ছিল না' এবং একটি লুপ লাইনে প্রবেশের জন্য এটি সবুজ সংকেত পেয়েছিল, যেখানে একটি পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল।

তাদের মতে, ইন্টারলকিং (সিগন্যাল) সিস্টেমের কার্যকারিতা প্রাথমিকভাবে সমস্যার অংশ ছিল, যা দুর্ঘটনার কারণ বলে মনে হচ্ছে। করমণ্ডল এক্সপ্রেসের জন্য রুট ও সিগন্যাল নির্ধারণ করা হয়েছিল। 

সিনহা বলেন, সবুজ সংকেত মানে যেকোনো উপায়ে ড্রাইভার জানেন যে, তার সামনের পথ পরিষ্কার এবং তিনি তার অনুমোদিত সর্বোচ্চ গতিতে এগিয়ে যেতে পারেন। এই বিভাগে অনুমোদিত গতি ছিল প্রতি ঘণ্টা ১৩০ কিলোমিটার এবং তিনি তার ট্রেনটি ১২৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় চালাচ্ছিলেন যা আমরা লোকো লগ থেকে নিশ্চিত করেছি। 

তিনি যোগ করেন, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি প্রতি ঘণ্টায় ১২৬ কিলোমিটার বেগে চলছিল। দু'টি ট্রেনের কোনটিই অতিরিক্ত গতিতে চলছিল না। প্রাথমিক অনুসন্ধান বলছে, সেখানে সংকেতজনিত সমস্যা ছিল। 

আরও পড়ুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনার গোয়েন্দা তদন্ত চায় রেল মন্ত্রণালয়

সিনহা আরও বলেন, দুর্ঘটনায় শুধুমাত্র একটি ট্রেনই জড়িত ছিল, সেটি ছিল করমণ্ডল এক্সপ্রেস। একটি পণ্যবাহী ট্রেনের সাথে করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষ হয় এবং এর বগিগুলো পণ্যবাহী ট্রেনের উপরে চলে যায়। পণ্যবাহী ট্রেনটি লোহা-আকরিক বোঝাই ট্রেন ছিল এবং ভারী ছিল। ফলে সংঘর্ষের পুরো প্রভাব যাত্রীবাহী ট্রেনের ওপর পড়েছিল।


একাত্তর/এসি

নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর