ওড়িশায় ট্রেন দুর্ঘটনার গোয়েন্দা তদন্ত চায় রেল মন্ত্রণালয়

আপডেট : ০৫ জুন ২০২৩, ১১:৪৭ এএম

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্ত করার সুপারিশ করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়। 

সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেও এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

এ ঘটনায় ইতোমধ্যে রেলের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে এবং সিগন্যাল ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। 

শুক্রবার রাতে তিনটি ট্রেনের সংঘর্ষকে এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

এ দুর্ঘটনায় কমপক্ষে ২৭৫ জনের মৃত্যু হয়েছে এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন। অনেকেই এখনও তাদের প্রিয়জনকে খুঁজছে।

তবে অন্যান্য তদন্ত শুরু হওয়া সত্ত্বেও, রেলওয়ে বোর্ড কেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) দ্বারা পৃথক তদন্তের সুপারিশ করেছে তা এখনো স্পষ্ট নয়। 

ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা সিবিআই গুরুতর আর্থিক জালিয়াতি এবং খুনসহ হাইপ্রোফাইল অপরাধের তদন্ত করে থাকে৷

রেলমন্ত্রী রোববার বলেন, দুর্ঘটনার ‘মূল কারণ’ এবং ‘অপরাধমূলক কাজের’ জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

‘ইলেকট্রনিক ইন্টারলকিংয়ে পরিবর্তন’ দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে জানিয়ে জনগণকে চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি। 

রেলওয়ে নিরাপত্তা কমিশনারের একটি প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে এবং সেখানে কারণ জানানো হবে বলেও জানান তিনি। 

এদিকে রেলওয়ে রোববার জানায়, সিগন্যাল ত্রুটি এবং ‘ইলেক্ট্রনিক ইন্টারলকিং পরিবর্তন’ এর কারণে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন এবং বগিগুলোর সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। 

রেলওয়ে সিগন্যালিংয়ে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম প্রতিটি ট্রেনের জন্য একটি নির্দিষ্ট এলাকায় রুট নির্ধারণ করে, যা ট্র্যাক বরাবর ট্রেনের নিরাপদ চলাচল নিশ্চিত করে।

আরও পড়ুন: ওয়াশিংটনে যুদ্ধবিমানের তাড়া খেয়ে উড়োজাহাজ পাহাড়ে বিধ্বস্ত

দুর্ঘটনার ফলে করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলো তৃতীয় ট্র্যাকে ছিটকে পড়ে এবং তারা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পিছনের বগিতে ধাক্কা দেয়। দুটি যাত্রীবাহী ট্রেনে তিন হাজারের বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

সংঘর্ষের ফলে বেশ কয়েকটি কোচ পিষ্ট হয়ে যায় এবং যাত্রীদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যেতে হয়। শতাধিক অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স এবং উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং ১৮ ঘণ্টার চেষ্টায় তারা নিহতদের মরদেহ ও জীবিতদের উদ্ধার করেন। 


একাত্তর/এসজে

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর