সৌদির ঘোষণায় বেড়ে গেলো তেলের দাম

আপডেট : ০৫ জুন ২০২৩, ১১:১৪ পিএম

বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের এক ঘোষণায় বাড়তে শুরু করেছে তেলের দাম। রিয়াদ জানিয়েছে, আসছে জুলাই মাসে তারা প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করবে।

এর আগে দাম বাড়ানোর জন্য তেলের উত্তোলন আরও  কমানোর বিষয়ে সম্মত হয় তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক।

অন্যদিকে ওপেকের মিত্রদেশগুলোর জোট ওপেক প্লাস বলেছে, তারা ২০২৪ সাল থেকে দিনে আরও ১৪ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, যেহেতু রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক প্লাস বিশ্বের মোট জ্বালানি তেলের ৪০ শতাংশ উত্তোলন করে, সুতরাং তাদের তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে বৈশ্বিক তেলের বাজারে বড় প্রভাব পড়বে।

এমনকি ওই ঘোষণার প্রভাবে ইতোমধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে। এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম সোমবার ২ দশমিক ৪ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে প্রায় ৭৭ মার্কিন ডলার।

প্রসঙ্গত, তেলের বাজার পড়তে থাকায় রোববার অস্ট্রিয়ার ভিয়েনায় দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক করে তেল রপ্তানিকারক দেশগুলো। এর পরই উৎপাদন কমানো অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

ওপেক প্লাস বাজার স্থিতিশীল রাখতে ২০২২ সালের অক্টোবর থেকেই তেল উত্তোলন ধারাবাহিকভাবে কমাচ্ছে। ওই সময় থেকে দৈনিক উৎপাদন ৩৬ লাখ ৬০ হাজার ব্যারেল কমানো হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার উপমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।

এর আগে গত এপ্রিলে হঠাৎ করেই দৈনিক উত্তোলন ১৬ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাস। পরে তা মে মাস থেকে কার্যকর হয়। ওই পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে দাম কিছুটা বাড়লেও তা টেকসই হয়নি।  


একাত্তর/এআর

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। গত রোববার রাশিয়ার বাল্টিক সাগর তীরবর্তী গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর প্রিমর্স্কে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় বন্দরটিতে...
তাহলে এই ছিলো মনে! অবশেষে ইরান নিয়ে মনে গোপন খায়েশ ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও তাঁর স্বভাবসুলভ মারমুখী ভঙ্গিতে ধরা দিলেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই তিনি...
ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার মুখে মধ্যপ্রাচ্যের রণপরিস্থিতি আরও জটিল এবং বিধ্বংসী হয়ে উঠেছে। গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র...
অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর