মার্কিন চাপে পিছু হটলেন মোদী, রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করবেন।  

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু পর থেকেই মার্কিন প্রশাসন ভারতকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনা বন্ধে চাপ দিয়ে আসছে। তবে এতদিন দিল্লি তা প্রত্যাখ্যান করেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক চাপ বাড়াতে রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত খুব অল্প সময়ের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তিনি একে ‘বড় ধরনের অগ্রগতি’ বলে মন্তব্য করেন।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। ওয়াশিংটন নয়াদিল্লির সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করতে আগ্রহী।

তিনি আরও বলেন, বিশ্ববাজারের অস্থির পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থ সুরক্ষাই আমাদের অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিও এই লক্ষ্যেই পরিচালিত।

রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত হলো তেল ও গ্যাস এবং রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির দুটি বৃহত্তম ক্রেতা দেশ হলো—ভারত ও চীন।

ইউক্রেন আক্রমণের জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর ওপর জ্বালানিসহ নানা নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় ক্রেতারা রুশ তেল গ্যাস কেনা বন্ধ করে দেয়। এই সুযোগে রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কেনা শুরু করে ভারত ও চীন।  

চীনের পাশাপাশি মার্কিন প্রশাসন জাপানকেও রুশ তেল ও গ্যাস আমদানি বন্ধের আহ্বান জানিয়েছে। 

এর আগে রুশ জ্বালানি কেনার জেরে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্ক বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি। তবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর মধ্যে চীনের ওপরই সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর