মামুনুল হকের রিসোর্ট কাণ্ড: সাক্ষ্য দিলেন আরও দুই জন

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:২৩ পিএম

নারায়ণগঞ্জে সোনারগাঁ থানার একটি রিসোর্টে এক নারীকে ধর্ষণে অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালত আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ করেছে। এ নিয়ে এ মামলায় ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়।

তারা হলেন- মামলার বাদি জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান ও সাংবাদিক এনামুল হক প্রিন্স। 

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে আনা হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আবারও তাকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাবলিক প্রসিকিউটির অ্যাড. রকিব উদ্দিন দুই জন সাক্ষীর বরাত দিয়ে জানান, মামুনুল হক বিয়ের প্রলোভনে ওই নারীকে সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। ভুক্তিভোগী পুলিশের কাছে তা স্বীকার করেছেন।

আগামী আট আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে বলেও জানান অ্যাড. রাকিব।

এর আগে ২০২১ সালের ২৪ নভেম্বর মামলার বাদি আদালতকে জানান, বিয়ের প্রলোভেন রয়েল রিসোর্ট ছাড়া বিভিন্ন জায়গায় নিয়ে তাকে বার বার ধর্ষণ করেছেন সাবেক হেফাজত নেতা মামুনুল হক।

আরও পড়ুন: আজ থেকে আমি রাজের বউ না: পরীমনি

ওই দিন বেলা সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যলের আদালতে ধর্ষণের ঘটনার বর্ণনাসহ সাক্ষ্য দেন ঝর্ণা। এসময় আদালতে উপস্থিত ছিলেন মামুনুল হক।


একাত্তর/এসি

নিজেরা নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়ার সুযোগে ফ্যাসিবাদ আবার বাংলাদেশে পুনর্বাসিত হলে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের...
অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। আপনাদের যে দায়িত্ব, সে...
ভারতে ইলিশ মাছ রপ্তানির বিরোধিতা করে খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মামনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবে না। 
ইসলামবিরোধী কোনো ধারা বাংলাদেশের আইনে সংযোজন হলে কারবালায় পরিণত হবে বলে হুমকি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর