মস্কো দখল করতে চায় পুতিন বিরোধীরা

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:০৯ পিএম

ইউক্রেন ভিত্তিক আধাসামরিক গোষ্ঠী 'ফ্রিডম অফ রাশিয়া লিজিয়ন' এর একজন ঊর্ধ্বতন সদস্য বলেছেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের পতন ঘটানো।

গ্রুপটির রাজনৈতিক সমন্বয়ক ইলিয়া পোনোমারেভ মঙ্গলবার জাপানের রাষ্ট্রীয় সংবামাধ্যম এনএইচকে'র সাথে আলাপে এমন মন্তব্য করেন।

পোনোমারেভ বলেন, গ্রুপটি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক বিভাগ এবং রুশ সৈন্যদের বিরুদ্ধে সম্মুখসারিতে যুদ্ধ করছে।

তিনি এও বলেন, গ্রুপটি ইউক্রেনীয়দের সাথে সমন্বয় করছে, তবে স্বাধীনভাবেও কাজ করছে, কেননা কিয়েভ পাশ্চাত্যের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা রুশ ভূখণ্ডে আক্রমণ চালাবে না।

image

ইলিয়া পোনোমারেভ

পোনোমারেভ স্বীকার করেন যে, যদিও লিজিয়ন এর বর্তমানে যথেষ্ট সৈন্য নেই, তবে শেষ পর্যন্ত তাদের লক্ষ্য হচ্ছে মস্কো পৌঁছে যাওয়া। তারা রুশ রাজধানীর অভিজাত শ্রেণিকে বোঝাতে চায় যে, যুদ্ধে রাশিয়াত পরাজয় হয়েছে এবং রুশ রাষ্ট্রের পতন হচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনে সেনা পাঠাতে পারে ন্যাটো: সাবেক জোট প্রধান

উল্লেখ্য, ফ্রিডম অফ রাশিয়া লিজিয়ন, যাকে ফ্রি রাশিয়া লিজিয়নও বলা হয়। এটি রুশ নাগরিকদের একটি ইউক্রেনীয়-ভিত্তিক আধাসামরিক গোষ্ঠী, যেটি ভ্লাদিমির পুতিনের রাশিয়ান শাসন এবং ইউক্রেনে তার আক্রমণের বিরোধিতা করে। 

গ্রুপটি ২০২২ সালের মার্চ মাসে গঠিত হয়েছিল এবং ইউক্রেনের আন্তর্জাতিক সৈন্যদলের অংশ বলে জানা গেছে।


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর