ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:১০ পিএম

বুধবার রাত থেকেই ঢাকায় বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

বৃহস্পতিবার সকালে চলমান বিদ্যুৎ সঙ্কটের সার্বিক পরিস্থিতি জানাতে গিয়ে এ তথ্য দেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়েছে। এছাড়া জাতীয় গ্রিডে আবারও আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীসহ সারা দেশে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। কয়লার অভাবে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সঙ্কট তীব্র হয়। 

নসরুল হামিদ জানান, ডলার সঙ্কটের কারণে যথাসময়ে কয়লা ও তেলের সরবরাহ নিশ্চিত করতে না পারায় এ সঙ্কট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় একটানা বিদ্যুৎ দেয়ার সক্ষমতা থাকা বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সরবরাহের অর্থ ছাড়ে দেরি হওয়ায় বিদ্যুৎ সঙ্কট বেড়েছিল যা সুরাহার পথে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, পায়রা ও রামপালসহ বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সংস্থানের পাশাপাশি তেলভিত্তিক ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানোরও উদ্যোগ নেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট। ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ফলে বিদ্যুৎ পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে বলে জানালেন প্রতিমন্ত্রী। 

আরও পড়ুন: যুক্তরাজ্যের ব্যবসায়ীদের তেল-গ্যাসে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

সরবরাহ বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঞ্চালন লাইনের চলমান কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের সরকারের দিক থেকে তাগিদ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

একাত্তর/জো

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর