ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুইজন নিহত, আহত এক

আপডেট : ০৮ জুন ২০২৩, ১০:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা দুই স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ সার কারখানার আবাসিক কলোনির পেছনে ও সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাসাইটে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহতরা হলেন আশুগঞ্জ উপজেলার নাসির মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া ও মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ঝালু মিয়ার ছেলে শাহজাহান। আর আহত ব্যক্তি হলেন আশুগঞ্জ উপজেলার জসিম উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া। 

স্থানীয়রা জানান, হৃদয় ও উজ্জ্বল চর চারতলার জসীম উদ্দিনের মহিষ নিয়ে সার কারখানার আবাসিক কলোনির পেছনের জমিতে খাস খাওয়াতে যান। 

বিকেলে বৃষ্টি শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে হৃদয় ও উজ্জ্বল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাজী তাহমিনা শারমিন ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন।

আরও পড়ুন: গৃহবধূর গায়ে আগুন দিয়ে দরজা বন্ধ করে পালালো দুই মুখোশধারী

এদিকে মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল জানান, দুপুরের পর বৃষ্টি শুরু হলে কাঞ্চনপুর গ্রামে শাহজাহান নামে এক ব্যক্তি মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। একই সময়ে খেওয়াই গ্রামে কৃষক মনা ভুঁইয়ার তিনটি ও মোজালক মিয়ার একটি গরু মাঠে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে মারা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বজ্রপাতে মাছিহাতা ইউনিয়নে এক ব্যক্তি ও চারটি গরু মারা যাওয়ার খবর পেয়েছেন।    


একাত্তর/এসজে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর