ঈদযাত্রায় ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তির শঙ্কা

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম

আসন্ন ঈদে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলমান ছয় লেনের উন্নয়নকাজ ধীরগতির হওয়ায় ইতোমধ্যে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ে যেখানে সিলেটে পৌঁছাতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগতো, এখন সেই সময় বেড়ে দাঁড়িয়েছে ১৬ থেকে ১৮ ঘণ্টায়। 

এদিকে ঈদের সময়ে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ঈদযাত্রা ২০ থেকে ২২ ঘণ্টার দীর্ঘ ভোগান্তিতে রূপ নিতে পারে।

মহাসড়কের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। তারাবো বিশ্বরোড, পাঁচদোনা, ভেলানগর, ইটাখোলা, ভৈরব চৌরাস্তা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড, মাধবপুর, ওলিপুর রেলগেইট, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, দেবপাড়া বাজার, আউশকান্দি, শেরপুর ও গোয়ালাবাজার এবং শেরপুর টোলপ্লাজা এলাকায় প্রায় প্রতিদিনই যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

যাত্রী ও চালকদের অভিযোগ, মহাসড়কে যানজটের অন্যতম কারণ ধীরগতির নির্মাণকাজ, অব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দুর্বলতা।

সবুজ নামের এক বাসচালক একাত্তরকে বলেন, ঢাকা থেকে সিলেটে সাধারণ সময়ে যেতে ৭-৮ ঘণ্টা লাগতো। এখন সেই সময় তিনগুণ বেড়ে গেছে। ঈদের সময় গাড়ির চাপ বাড়লে ২২ ঘণ্টার কমে যাত্রা শেষ করা কঠিন হবে।

অন্য আরেক বাসচালক করিম বলেন, রাস্তায় উন্নয়নকাজ চলছে, কিন্তু কাজের গতি অত্যন্ত ধীর। দ্রুত কাজ শেষ না হলে প্রতি ঈদেই এমন ভোগান্তি পোহাতে হবে।

এদিকে, শুধু যানজটই নয়, মহাসড়কের বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সিলেট সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন একাত্তরকে বলেন, ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা ও মহাসড়কের সংস্কার কাজের ধীরগতি যানজটের অন্যতম কারণ। পাশাপাশি বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতির ঘটনা বাড়ছে, যা যাত্রীদের জন্য উদ্বেগের বিষয়। 

যানজট ও নিরাপত্তাহীনতার কারণে অনেকে সড়কপথ এড়িয়ে আকাশপথে ভ্রমণের পরিকল্পনা করছেন। তবে সেখানেও রয়েছে বাড়তি ভাড়ার চাপ। 

সিলেটের ট্রাভেলস ব্যবসায়ী আব্দুল জব্বার জলিল জানান, ঈদের সময় বিমানসংখ্যা বাড়ানো হয় না, অথচ যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যায়। ফলে ভাড়া বেড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সাধারণ সময়ে যেখানে সিলেট-ঢাকা বিমানের ভাড়া ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, এখন তা ১৫,০০০ থেকে ২০,০০০ টাকায় পৌঁছেছে। এটি এক ধরনের অন্যায়। 

এ বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. খায়রুল আলম একাত্তরকে বলেন, ঈদের সময় মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। 

পরিবহন বিশেষজ্ঞদের মতে, যানজট নিরসনে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও বিকল্প সড়ক ব্যবহারের উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি আকাশপথের ভাড়া নিয়ন্ত্রণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

প্রতি ঈদেই ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীরা দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগের শিকার হন। সময়মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়।

আরবিএস
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর