নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে আওয়ামী লীগ: ফখরুল

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:২৪ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিয়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে।’

শুক্রবার রাজধানীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ক্ষমতাসীনদের দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সরকারের পদত্যাগের দাবিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। সুচিন্তিতভাবে সাধারণ মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। শ্রমিকরা ন্যায্যমূল্য পায় না, অথচ আওয়ামী লীগের নেতারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে।

তিনি বলেন, জিনিসপত্রের দাম কমানো, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করতে চাইলে প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন। অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

বিএনপির মহাসচিব বলেন, সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, ‘আন্দোলন শুরু হয়েছে। শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি করাসহ সকল দাবি আদায় করা হবে।’ 


একাত্তর/আরবি 

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর