সোমালিয়ায় মর্টারশেল বিস্ফোরণে শিশুসহ নিহত ২৭

আপডেট : ১০ জুন ২০২৩, ১১:৩৯ এএম

দক্ষিণ সোমালিয়ায় একটি মর্টারশেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত ও আরও ৫৩ জন আহত হয়েছেন। 

শুক্রবার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোরিওলি শহরের কাছে এ বিস্ফোরণ ঘটে। খবর: টিআরটি ওয়ার্ল্ড। 

স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসব নিশ্চিত করেছেন।

কোরিওলির বাসিন্দা ইব্রাহিম হাসান বলেন, নিহতদের বেশিরভাগই ‘ছোট শিশু’। খেলার মাঠের কাছে থাকা বিস্ফোরকটিতে এক শিশু স্পর্শ করলে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।

এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ। অঞ্চলটি আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্যবস্তু। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবে সমর্থিত সোমালি ফেডারেল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছে আসছে তারা।

গত মাসে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত সংগঠনটি কোরিওলি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের শহর বুলো মাররে আফ্রিকান ইউনিয়নের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫৪ উগান্ডার শান্তিরক্ষীকে হত্যা করেছিল।

আরও পড়ুন: মালিতে হামলায় শান্তিরক্ষী নিহত, আহত চার

আল শাবাবকে সোমালিয়ার প্রধান শহরগুলো থেকে বিতাড়িত করা হলেও নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে গ্রামীণ অঞ্চলের বিশাল অংশে ক্ষমতা ধরে রেখেছে তারা।


একাত্তর/জো

ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৭২৪ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত চারশ’ ৮৪ শিশু নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৯৯২ জন।বৃহস্পতিবার আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর