ইসরাইলি হামলায় গাজায় ৭২৪ শিশু নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৩ পিএম

ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় এখন পর্যন্ত ৭২৪ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সবশেষ পাওয়া খবরে এখন পর্যন্ত দুই হাজার ৩২৯ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে আল জাজিরা।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত চলমান যুদ্ধে দেশটির এক হাজার ৪০০ জন নিহত হয়েছে। ওই দপ্তরের মুখপাত্র তাল হেইনরিখ জানিয়েছেন, তাদের ১২০ জন নাগরিককে অপহরণ করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় ২৮৬ জন সৈন্য নিহত হয়েছেন।

এদিকে নিরবচ্ছিন্ন বোমাবর্ষণের মধ্যেও সামরিক তৎপরতা অব্যাহত থাকায় ইসরাইল গাজার সীমান্ত বেড়ায় ট্যাংক ও অস্ত্র মোতায়েন করেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপনাস্ত্র হামলায় এক ইসরাইলি নিহত হওয়ায় তারা পাশের দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরান যখন গাজার বিরুদ্ধে ইসরাইলে ‘যুদ্ধাপরাধ’ বন্ধে করার আহ্বান জানিয়েছে তারপরেই লেবাননে এই হামলা ঘটনা ঘটলো।

জাতিসংঘের শরণার্থীদের বিষয়ক সংস্থা জানিয়েছে ইসরাইলের সঙ্গে সংঘর্ষের প্রথম সাত দিনে আনুমানিক ১০ লাখ গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আগ্রহী নয় ইসরাইল

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন তার দেশ তার উত্তর ফ্রন্টে (লেবানন) যুদ্ধ করতে আগ্রহী নয়। তিনি বলেছেনম তার দেশ সীমান্তে পরিস্থিতি আগের মতোই রাখবে।

আল জাজিরা জানিয়েছে সাংবাদিকদের গ্যালান্ট বলেছেন, উত্তরে যুদ্ধে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা পরিস্থিতির বিস্তার চাই না।

তবে তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি যুদ্ধের পথ ভেছে নেয় তবে তাদের অনেক বড় মূল্য দিতে হবে। তবে যদি তারা নিজেদের সংযত রাখে তবে আমরা পরিস্থিতি যেমন আছে তেমন রাখবো। তবে গ্যালান্ট স্বীকার করেছেন, ওই সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে তাদের বাহিনীর গুলি বিনিময় হয়েছে।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা লেবানন থেকে দুটি ইসরাইলি বসতিতে ২০টি রকেট নিক্ষেপ করেছে।

আলাদাভাবে লেবাননের হিজবুল্লাহও জানিয়েছে, তারা ইসরাইলের হানিতায় সেনাছাউনি লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। ক্ষেপনাস্ত্রে হতাহতের ঘটনার কথাও জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইসরায়ের কাটজ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাার দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার দক্ষিণ অংশে পানি সরবরাহ আবার শুরু করার ব্যাপারে সম্মত হয়েছেন।

আল জাজিরা জানায় গাজার দক্ষিণের দুটি শহর ফুখারি এবং দেইর এল-বালাহতে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পানি ছিলো না।

 

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর