কানাডার দাবানলের ধোঁয়া এবার নরওয়ে হয়ে ইউরোপে!

আপডেট : ১০ জুন ২০২৩, ০৯:৪৯ পিএম

কানাডাজুড়ে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। বিধ্বংসী দাবানলের ধোঁয়া কয়েকশ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যা এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশকে ঢেকে দিয়েছে। এমনকি এ ধোঁয়া এবার পৌঁছেছে নরওয়েতেও।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নরওয়ের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের (এনআইএলইউ) বিজ্ঞানীরা অত্যন্ত সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে ধোঁয়ার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞানীরা বলছেন, গেলো কয়েকদিনে এ ধোঁয়া কানাডা থেকে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং সবশেষ নরওয়েতে পৌঁছেছে।

এনআইএলইউ এর একজন সিনিয়র বিজ্ঞানী নিকোলাওস ইভাঞ্জেলিউ বলেছেন, নরওয়ের লোকেরা ধোঁয়ার গন্ধ পেতে পারেন, এমনকি ধোঁয়াকে হালকা কুয়াশা হিসাবে লক্ষ্যও করতে পারেন। তবে যুক্তরাষ্ট্র যেভাবে বিপজ্জনক দূষণ দেখেছে, নরওয়ে সে ঝুঁকিতে নেই। এত দূর থেকে আসা ধোঁয়া খুবই হালকা হয়ে যায়। 

image


তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে তা ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। 

দাবানলের ধোঁয়ার দীর্ঘ দূরত্ব অতিক্রমের বিষয়টি অস্বাভাবিক নয় জানিয়ে তিনি বলেন, কানাডার মতো দাবানলের ধোঁয়া বায়ুমণ্ডলে বেশিক্ষণ থাকে এবং অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে সক্ষম। 

এর আগে ২০২০ সালে, ক্যালিফোর্নিয়ার রেকর্ড-ব্রেকিং দাবানল থেকে ধোঁয়া আর্কটিক সার্কেলের গভীরে অবস্থিত নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জ স্যালবার্ডে শনাক্ত করা হয়েছিল।

তবে এ ধরণের ধোঁয়া জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি আর্কটিক উষ্ণায়নকে ত্বরান্বিত করে যা পরিবেশের জন্য বিপদজনক।

image


এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবারের দাবানলকে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক হিসেবে বর্ণনা করেছেন। 

গত মাসে পশ্চিম কানাডায় দাবানল ছড়ানোর পর এটি আটলান্টিক মহাসাগর উপকূলের নোভা স্কশিয়া প্রদেশেও ছড়িয়ে পড়ে। এরপর চলতি সপ্তাহে কুইবেকেও ছড়িয়ে পড়ে। বর্তমানে এ প্রদেশটিই দাবানলের কেন্দ্রস্থল। আগুন এত বেশি ছড়িয়ে পড়েছে যে কানাডার অভ্যন্তরীণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা এটা মোকাবিলার জন্য যথেষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো নিয়ন্ত্রণের বাইরে বলে উল্লেখ করা হয়েছে।  

আরও পড়ুন: বিশ্বে প্রতি ২২ জনে একজন সংঘাত ও দুর্যোগ পীড়িত: জাতিসংঘ 

যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) জানিয়েছে, ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলসহ পশ্চিমের শিকাগো থেকে দক্ষিণের আটলান্টা পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ বায়ুদূষণ সতর্কতার আওতায় পড়েছে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস অতি প্রয়োজনীয় কাজ ছাড়া নগরবাসীকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। 


একাত্তর/আরবিএস 

কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
কানাডার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক ও মারাত্মক এক দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে একাধিক সদস্য নিহত ও অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর