ধেয়ে আসছে 'বিপর্যয়', প্রস্তুত ভারত-পাকিস্তান

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৫:১৭ পিএম

আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আজ সন্ধ্যায় ভারতের গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ জেলা এবং সংলগ্ন পাকিস্তান উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ঝড়টি গুজরাট উপকূল থেকে ১৫০ কিলোমিটারেরও কম দূরে অবস্থান করছে।  

বৃহস্পতিবার এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতির অংশ হিসেবে গুজরাটের উপকূলীয় ও নিচু এলাকা থেকে কমপক্ষে এক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং রাজ্যের বিভিন্ন স্থানে অরেঞ্জ এবং ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

গুজরাট সরকার জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) প্রস্তুত রয়েছে। এছাড়া ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য তৈরি রয়েছে সেনাবাহিনী। 

image

আহমেদাবাদ আবহাওয়া বিভাগের (আইএমডি) পরিচালক মনোরমা মোহান্তির মতে, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যায় জাখাউ বন্দরের কাছে কচ্ছের মান্ডভি এবং পাকিস্তানের করাচির ভেতর দিয়ে অগ্রসর হবে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার হতে পারে। 

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবার গুজরাট রাজ্যের ৬৯টি ট্রেন বাতিল করার পাশপাশি এবং ৩২টি ট্রেনের গন্তব্যস্থল পরিবর্তন করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। পাশপাশি বিদ্যুৎ, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং পানীয়সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে বলেছেন।

image


এদিকে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে পাকিস্তানের উপকূলীয় কেটি বান্দর (দক্ষিণ-পূর্ব সিন্ধু) থেকে ১৮১ কিলোমিটার (১১২ মাইল) দক্ষিণে এবং পাকিস্তানের বৃহত্তম শহর করাচি থেকে ২৪৭ কিলোমিটার (১৫৩ মাইল) দূরে অবস্থান করছে। পাকিস্তানের এ অঞ্চলে দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে। 

সংস্থাটির প্রধান ইনাম হায়দার মালিক বলেছেন, এখন পর্যন্ত ৭৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ তাদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করেছে।

দেশটির জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমানের মতে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' এর গতি কিছুটা কমেলেও, এর কেন্দ্র আরও শক্তিশালী হয়েছে। 

প্রাদেশিক কর্মকর্তা মাকসুদ জোখিও আল জাজিরাকে বলেছেন, কেটি বান্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে একটি ত্রাণ শিবির স্থাপন করেছে। সেখানে এরইমধ্যে হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 

তবে সকালে কিছুটা বৃষ্টি হলেও এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জোখিও। 

 

একাত্তর/আরবিএস  

ভারতের গুজরাটের সুরাটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। ঘুমের ঘোরে ১০ তলার ফ্ল্যাটের জানালা দিয়ে পড়ে গিয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৫৭ বছর বয়সি এক ব্যক্তি। আট তলার একটি জানালার গ্রিলে পা আটকে ঝুলে...
ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
ভারতের আহমেদাবাদের গুজরাটের একটি গলি। দুপুর গড়িয়েছে, সময়টা সবে সাড়ে বারোটা। রানিপ সবজি বাজারের কাছেই সেই গয়নার দোকান, যার ভেতরে একমনে বসেছিলেন দোকানদার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর