ইস্তাম্বুল প্যাকেজ বাস্তবায়নের ওপর ঝুলে আছে শস্যচুক্তি

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৫:৩৮ পিএম

আগামী ১৭ জুলাইয়ের মধ্যে ইস্তাম্বুল প্যাকেজ বাস্তবায়িত না হলে শস্যচুক্তির মেয়াদ বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

অর্গানাইজেশন অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশনের (বিএসইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ৪৬তম অধিবেশনে ল্যাভরভ এ কথা জানান।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এ কথা জানা গেছে।

ল্যাভরভ বলেন, ‘আমি আবারও বলছি, ১৭ জুলাইয়ের মধ্যে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের শুরু করা ইস্তাম্বুল প্যাকেজ (চুক্তি) বাস্তবায়িত না হলে নতুন করে শস্যচুক্তির মেয়াদ বাড়ানোর প্রশ্নই উঠে না।’

ল্যাভরভ উল্লেখ করেন, ২২ জুলাই ২০২২ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কেবল ইউক্রেনের শস্য সরবরাহ সংক্রান্ত অংশটিই বাস্তবায়িত হচ্ছে, রুশ অ্যামোনিয়া সংক্রান্ত চুক্তির আরেক অংশ বাস্তবায়িত হচ্ছে না।

আরও পড়ুন: ব্রিকসে যোগ দিতে চায় আরও ২০টি দেশ: রিয়াবকভ

তিনি আরও বলেন, একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে রাশিয়ার কৃষিপণ্য ও সার প্রত্যাহারের লক্ষ্যে করা রাশিয়া-জাতিসংঘ স্মারক বাস্তবায়নে কোন অগ্রগতি নেই।


একাত্তর/জো

গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলো সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাশিয়াকে কৌশলগতভাবে পরাস্ত করতে পশ্চিমাদের কৌশল পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে রাশিয়া দৃঢ় প্রতিজ্ঞ।
ইসরাইলের অভ্যন্তরে হামাস এমনি এমনি অভিযান চালায়নি উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হামাসের ৭ অক্টোবরের অভিযানকে কেন্দ্র করে কোনোমতেই ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা...
রাশিয়ার বাধা সত্ত্বেও কৃষ্ণসাগরে নতুন রপ্তানি পথ ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় সাত লাখ মেট্রিকটন খাদ্যশস্য রপ্তানি করেছে  ইউক্রেন। ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি এ তথ্য জানিয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর