গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়লে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

গ্রিনল্যান্ডে পশ্চিমা দেশগুলো সামরিক উপস্থিতি বাড়ালে প্রয়োজনে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মস্কোতে রুশ আইনপ্রণেতাদের উদ্দেশে বুধবার দেওয়া এক ভাষণে ল্যাভরভ বলেন, গ্রিনল্যান্ডে যদি সামরিকীকরণ করা হয় এবং রাশিয়ার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক সামরিক সক্ষমতা তৈরি করা হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নেবো। যার মধ্যে সামরিক-প্রযুক্তিগত ব্যবস্থাও থাকবে।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে ছোট ছোট সেনা দল পাঠিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার জানান, তিনি আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান।

প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। এটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। গত মাসে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। 

তিনি জানান, ন্যাটোর প্রধান মার্ক রুটের সঙ্গে একটি ‘ফ্রেমওয়ার্ক’ চুক্তিতে পৌঁছেছেন, যার মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো হবে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না নিলে রাশিয়া বা চীন তা নিয়ন্ত্রণে নিতে পারে।

ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে হবে। ডেনমার্ক গ্রিনল্যান্ডের বাসিন্দাদের ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ হিসেবে বিবেচনা করে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনাতেই তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপস হবে না।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর