বিকল্প পথে সাত লাখ টন শস্য রপ্তানি ইউক্রেনের

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:১০ পিএম

রাশিয়ার বাধা সত্ত্বেও কৃষ্ণসাগরে নতুন রপ্তানি পথ ব্যবহার করে এখন পর্যন্ত প্রায় সাত লাখ মেট্রিকটন খাদ্যশস্য রপ্তানি করেছে  ইউক্রেন। ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি এ তথ্য জানিয়েছেন।

কৃষিমন্ত্রী সোলস্কি বলেন, এ পথ ব্যবহার করে আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের উদ্দেশ্য খাদ্যশস্যবাহী জাহাজ ইউক্রেন ছেড়েছে। গত আগস্ট মাসে কৃষ্ণসাগর ব্যবহার করে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে গেলে এ পথ চালু করা হয়। খবর রয়টার্স’র।

সোলস্কির বরাতে দেশটির কৃষি মন্ত্রণালয় সোমবার জানায়, নতুন করিডর চালুর পর থেকে কৃষ্ণসাগরের বন্দরগুলোয় ৩৮টি জাহাজ এসেছে এবং ৩০টি জাহাজ ছেড়ে গেছে। তবে এসব জাহাজের সবকয়টিতে খাদ্যশস্য রপ্তানি করা যায়নি। তবে এখন পর্যন্ত ৭ লাখ টন খাদ্যশস্য রপ্তানি করা সম্ভব হয়েছে।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে করা কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে খাদ্যশস্য রপ্তানি চুক্তি গত জুলাই মাসে ভেস্তে যায়। রাশিয়া এ চুক্তি ভেঙে দেয়। তারা দাবি করে, তাদের খাদ্যশস্য ও সারা রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা তুলে নেওয়ার দাবি মানা হয়নি।

এই চুক্তির অধীনে যে করিডর চালু করা হয়েছিল, তাতে মাসে ৩০ লাখ টন খাদ্যপণ্য রপ্তানি করতে পারতো ইউক্রেন। অন্যান্য রপ্তানিপথ ব্যবহার করে মাসে ৬০ লাখ টন রপ্তানি করা সম্ভব হচ্ছিল।

সোলস্কি বলেন, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনের ছোট নদীবন্দর ব্যবহার করে তারা ২৩ লাখ টন কৃষিপণ্য রপ্তানি করেছে। সব মিলিয়ে গত মাসে তাদের খাদ্য রপ্তানি ছিল ৩৬ লাখ টন।

ইউক্রেনের কৃষিমন্ত্রী আরও বলেন, ‘কৃষি আমাদের অর্থনীতির মূল ক্ষেত্র। আমাদের কৃষিকে বাঁচাতে প্রতি মাসে আমাদের ৬০ লাখ টন খাদ্য রপ্তানি করতে হবে। আর তা সম্ভব কেবল ওদেসা অঞ্চলের গভীর সমুদ্রবন্দরগুলো পুরোপুরি চালু করা গেলে। আমরা এখন বেশি জাহাজ বন্দর ছাড়ার প্রবণতা দেখছি। আশা করছি, তা চালু থাকবে।’

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর