রাজধানীর সবুজবাগে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে পূর্ব বাসাবোর পাটোয়ারী গলির একটি বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত শামীমা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের মৃত আ. সাত্তারের মেয়ে।
গৃহকর্ত্রী নাঈমা হোসেনের বরাত দিয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ জানান, শুক্রবার শামীমাকে বাসায় রেখে দরজায় তালা দিয়ে বাইরে যান নাঈমা হোসেন।
পরে ফিরে এসে দরজা খুলে দেখতে পান শামীমা ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে বড় বোন ফাতেমা মরদেহটি শনাক্ত করার পর পুলিশ সেটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ইমন নামের ছেলের সাথে সম্পর্ক করে এক মাস আগে বিয়ে হয় শামীমার। কিন্তু তাদের মধ্যে বনিবনা না হওয়ায় তিনি বড় বোন ফাতেমার কাছে চলে আসেন।
পরে গত ৬ জুন শামীমাকে নাঈমা হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে পাঠান ফাতেমা। সেই থেকে সেখানেই ছিলেন তিনি।
আরও পড়ুন: ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ
তবে এ বিষয়ে ঢামেক মর্গে ফাতেমার কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো কিছুই বলতে রাজি হননি।
এসআই আজমিন নাহার কিরণ বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/এসজে
