নওগাঁয় বজ্রপাতে চার কৃষক নিহত

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৯:৫৫ পিএম

নওগাঁয় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে জেলার পত্নীতলা এবং পোরশা উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫), মোতাহার হোসেন (৩৫), দিবর ইউনিয়নের ছোট মহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) ও পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে আজিজুল হক (৬৫)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, খাদেমুল ইসলাম ও মোতাহার হোসেন বিকেলে একটি আম বাগানে আম নামানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ দক্ষিণ আকাশে ঘন মেঘ দেখা দেয়। কিছুক্ষণ পরেই ঝড়, বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে তারা মারা যান। অপরদিকে মাসুদ রানা অন্য একটি আম বাগানে আম নামানোর কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।

আরও পড়ুন: ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

এদিকে পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, কৃষক আজিজুল হক বিকেলে তার বাড়ির পাশের একটি মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে বজ্রপাতে তিনি মারা যান। 


একাত্তর/আরবিএস  

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর