জল্লাদ শাহজাহানকে নিয়ে যেতে কেউ আসেনি

আপডেট : ১৮ জুন ২০২৩, ০৫:৪৮ পিএম

যার হাত দিয়ে দেশের বিভিন্ন কারাগারে কার্যকর হয়েছে ষাট অপরাধীর মৃত্যুদণ্ড, সেই জল্লাদ শাহজাহান ভূইয়া ছাড়া পেলেন কেরাণীগঞ্জ কারাগার থেকে। হত্যা ও অস্ত্র মামলায় তার ৪২ বছরের সাজা হয়। ভালো আচরণের কারণে তার সাজা কমিয়ে ৩২ বছর করা হয়। জীবনের তিন দশক কারাগারে কাটিয়ে এখন কোথায় যাবেন শাহজাহান? 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক, যুদ্ধাপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী ও জেএমবির দুই শীর্ষ জঙ্গির জীবনের শেষ ক্ষণের যিনি সাক্ষী, তিনি জল্লাদ শাহজাহান। 

তার হাত ধরেই কার্যকর হয় এমন ৬০ জনের ফাঁসি। অবশ্য এই হিসেব দিয়েছেন শাহজাহান নিজেই। তবে কারাগারের রেকর্ড বলছে, এ পর্যন্ত ২৬ জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন তিনি। তবে সব হিসেব ছাড়িয়ে জল্লাদ শাহজাহানের মুক্তিই এখন আলোচনায়। 

অবশেষে দীর্ঘ ৩২ বছরের কারাজীবন থেকে মুক্তি। কেরানীগঞ্জের জেল থেকেই বেরিয়েই বললেন, মুক্ত জীবন তার ভালো লাগছে। কিন্তু এখন কোথায় যাবেন সেটি তার জানা নেই। শুনেছেন তার এক বোন আছে। কিন্তু সেই বোনকেও তার দেখা হয়নি। 

রোববার সকালে কারাগার থেকে বের হয়ে তিনি দেখেন, তার অপেক্ষায় নেই কোনো স্বজন। তাই কারাগারে ‘বন্ধু’ হয়ে ওঠা একজনের আশ্রয়ে যেতে হয়েছে তাকে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার কোনো স্বজন আসেনি। কারাগারে তার সঙ্গে থাকা একজন শাহজাহানকে নিয়ে গেছেন নিজের বাসায়।

কারাগার থেকে বেরিয়ে অঝোরে কেঁদে কেঁদে সাংবাদিকদের তিনি বলেন, আমি এখন কী করব, কোথায় যাব, কী খাব? আমার ঘর-বাড়ি নেই। কারাগারে এক আসামি ছিলেন, যার বাসা রাজধানীর বসুন্ধরায়। আপাতত সেখানেই থাকব। 

image


শাহজাহান বলেন, এত বছর জেল খাটার পর আমার কিছুই নেই। আমি এখন কী করব, কোথায় যাব, কী খাব? প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমাকে যেনো বাড়িঘর ও একটি কর্মসংস্থান করে দেন। অবিবাহিত শাহজাহান নরসিংদী জেলার পলাশ থানার ইছাখালী গ্রামের বাসিন্দা।

শাহজাহানের জন্ম ১৯৫০ সালে। কারাগারের নথি বলছে ১৯৯২ ও ৯৫ সালের দুটি ডাকাতি ও হত্যা মামলায় তার মোট ৪২ বছরের কারদণ্ড হয়। পরে সেই সাজা কমে ৩২ বছর করা হয়। শাহজাহানের বয়স ৭৩ বছর। বিয়ে করারও সুযোগ হয়নি। 

আরও পড়ুন: অক্টোবরেই মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন

প্রতি ফাঁসি কার্যকরের জন্য দুই মাসের সাজা রেয়াত পেয়েছেন নামের আগে ‘জল্লাদ’ পরিচিতি বসা শাহজাহান। এই হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর করেই তার সাজা কমেছে সোয়া চার বছর। আর ভালো আচরণ এবং অন্যান্য কারণে কারাবিধি অনুযায়ী কমেছে আরও কিছু সাজা।


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর