সহজে ‍উপার্জনে পীরের বেশ ধরেন ধর্ষক ইকবাল: র‌্যাব

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৫:০৬ পিএম

কুমিল্লা দেবিদ্বারে লিচু খাওয়ানোর প্রলোভনে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কথিত ‘ভণ্ডপীর’ ইকবাল হোসাইন শাহ সুন্নি আল কাদেরী ওরফে মাওলানা প্রফেসর মো. ইকবাল হোসাইন (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

আইন প্রয়োগকারী সংস্থাটি জানিয়েছে, খণ্ডকালীন শিক্ষকতা বাদ দিয়ে সহজে ‍উপার্জনে পীরের বেশ ধরে তিনি দীর্ঘ দিন যাবত লোক ঠকিয়ে আসছিলেন। একই সঙ্গে আস্তানা গেড়ে মাদকসেবনসহ চালিয়ে যাচ্ছিলেন নানা আসামাজিক কাজকর্ম।

রোববার দিবাগত রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তার ইকবালের বরাত দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, দুই জুন ইকবালের আস্তানায় নির্যাতনের শিকার শিশুটি পালিয়ে এসে ঘটনাটি তার পরিবারে জানায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির পরিবারে হুমকি দেন। পরে ছয় জুন শিশুটির মা থানায় মামলা দায়ের করলে তিনি আস্তানা ছেড়ে আত্মগোপনে চলে যান।

প্রথমে কক্সবাজার ও পরে নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকেন। সবশেষ তিনি স্থান পরিবর্তন করে রাজধানীর মিরপুরে তার এক পরিচিতের বাসায় আত্মগোপনে ছিলেন।

খণ্ডকালীন শিক্ষক থেকে ইকবালের পীর হয়ে ওঠা যেভাবে

স্থানীয়দের বরাত দিয়ে মঈন জানান, ইকবাল কুমিল্লার একটি স্থানীয় কলেজ থেকে স্মাতক পাশ করে বিভিন্ন কলেজে চুক্তিভিত্তিক শিক্ষকতা করতেন। স্থানীয় লোকজন তাকে প্রফেসর বলে ডাকতো। এক পর্যায়ে তিনি স্থায়ী কোনো চাকরি না পেয়ে সহজে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে স্থানীয় জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেকে কথিত পীর হিসেবে দাবি করেন। পরে তার বেশভূষা ও চলাফেরায় পরিবর্তন এনে পীরের লেবাস ধারণ করে নামের শেষে শাহ সুন্নি আল কাদেরী উপাধি যুক্ত করেন। তিনি ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে এলাকার স্থানীয় লোকদের বিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন।

মঈন জানান, ইকবাল কুমিল্লার চান্দিনা এলাকার তথাকথিত একজন পীরের মুরীদ এবং স্বনামধন্য একটি দরবার শরীফের অনুসারী ও প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করে প্রতারণা করে আসছিলেন। এই উদ্দেশে বাড়িতে একটি আস্তানা গড়ে তোলেন। তার ধর্মীয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বিভিন্ন ইসলামিক বই পড়ে ও মোবাইলে বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে কিছু ধর্মীয় বিষয় মুখস্থ করে সপ্তাহে একদিন তার আস্তানায় জমজমাট আসর বসিয়ে ধর্মীয় বিষয়ে বক্তব্য দিতেন। তিনি আস্তানার বাহিরেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দিতেন। তার আস্তানায় আগত লোকজন মাদকসেবনসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করতো। 

আরও পড়ুন: পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি পরিশোধ

ইকবালের অসামাজিক কর্মকাণ্ড

মঈন জানান, এর আগে ইকবাল বেশ কয়েকবার অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়া তাকে আটক করে। পরে গণ্যমান্য ব্যক্তিদের কাছে অঙ্গিকারনামা দিয়ে সেখান থেকে ছাড়া পায়। তার অন্ধ ভক্তরা তাকে হাদিয়া স্বরূপ টাকা-পয়সা, স্বর্ণ, গবাদী পশু ইত্যাদি দিতেন। যা তিনি নিজের ও নিজের আস্তানার জন্য ব্যয় করতেন।   

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর