রাণীনগরে বজ্রপাতে দুই সহোদর শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:০৮ পিএম

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা শিশুরা জালালাবাদ গ্রামের লাবু ফকিরের দুই ছেলে সামিউল ইসলাম (১০) ও রিফাত হোসেন (৪)। সামিউল ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

নিহত শিশুদের পরিবার ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে হঠাৎ করে বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাত শুরু হয়। এসময় তারা দুইভাই বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাত হলে বজ্রাহত হয়ে ঘটনাস্থলেই দুই ভাই সামিউল ও রিফাত মারা যান।

আরও পড়ুন: গাইবান্ধায় শিশুর মরদেহ উদ্ধার, ভাবি আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। 


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় তার এক সহপাঠীও আহত হয়েছে।
রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সাড়ে চারটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর