গাইবান্ধায় শিশুর মরদেহ উদ্ধার, ভাবি আটক

আপডেট : ২১ জুন ২০২৩, ০১:০৫ এএম

গাইবান্ধায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর ভাবিকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে কাপাশিয়া ইউনিয়নের কাদেরের চর থেকে শিশু সাদিয়া (৫) নিখোঁজ হয়। পরে মঙ্গলবার বাড়ির পাশের এক ডোবায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নিহত শিশু সাদিয়া সুন্দরগঞ্জ উপজেলার ভাটি বৈরাল কাদেরের চর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। আটক রাজিয়া বেগম (২১) একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। নিহত সাদিয়া এবং রাজিয়া সম্পর্কে ননদ-ভাবি।

আরও পড়ুন: পরীক্ষা কেন্দ্রে ফ্যান খুলে মাথায় পড়ে চার ছাত্রী আহত

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, শিশু সাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাবি রাজিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


একাত্তর/আরএ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর