হন্ডুরাসে নারী কারাগারে দাঙ্গায় ৪১ জন নিহত

আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:৩৪ পিএম

হন্ডুরাসের একটি নারী কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার ভোরে রাজধানী টেগুসিগালপা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত উইমেনস সেন্টার ফর সোশ্যাল অ্যাডাপ্টেশনে এই ঘটনা ঘটে। 

বুধবার কর্মকর্তারা বলেছেন, যারা মারা গেছেন তাদের বেশিরভাগই আগুনে মারা গেলেও অন্যদের গুলি, ছুরিকাঘাত বা পিটিয়ে হত্যা করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে মারামারির পর একটি গ্যাং একটি সেলে আগুন লাগিয়ে দেয়। কারাগারে বন্দীরা কীভাবে স্বয়ংক্রিয় অস্ত্র ও ছুরি পাচার করতে পেরেছিল তা বের করতে তদন্ত চলছে।

গত বছর গ্যাংদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করা প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, তিনি ‘নারীদের ভয়ঙ্কর হত্যাকাণ্ডে হতবাক’ এবং প্রতিক্রিয়া হিসাবে ‘কঠোর ব্যবস্থা’ নেবেন।

তিনি নিরাপত্তা মন্ত্রী রামোন সাবিলনকে বরখাস্ত করে তার জায়গায় জাতীয় পুলিশ বাহিনীর প্রধান গুস্তাভো সানচেজকে নিযুক্ত করেছেন। 

প্রাণঘাতী এই ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা স্থানীয় মিডিয়াকে বলেছেন, এটি মধ্য আমেরিকার সবচেয়ে কুখ্যাত দুটি অপরাধমূলক সংগঠনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কারণে শুরু হয়, যারা এইটিন্থ স্ট্রিট গ্যাং এবং এমএস-১৩ নামে পরিচিত।

তারা জানায়, একটি গ্যাংয়ের সদস্যরা তাদের প্রতিদ্বন্দ্বীদের কটূক্তি করছিল, যারা তখন তাদের কটূক্তিকারীদের ধরে কক্ষের গদিতে আগুন ধরিয়ে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখায় গেছে, নারী কারাগার থেকে ধূসর ধোঁয়ার একটি বিশাল মেঘ উঠছে। এই কারাগারে প্রায় ৯০০ বন্দী রয়েছে।

জীবিতরা জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের অনেকেই আগুন থেকে বাঁচতে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। তাদের পোড়া মৃতদেহ একে অপরের উপরে স্তূপ করা অবস্থায় পাওয়া গেছে।

অন্যদেরকে করিডোর এবং কারাগারের উঠানে গ্যাং সদস্যরা গুলি করে এবং ছুরিকাঘাতে হত্যা করে।

নিহতদের মধ্যে অনেকেই গ্যাং দুটির সাথে সম্পৃক্ত ছিলেন না, বরং হট্টগোলের মাঝে আটকা পড়ে গিয়েছিলেন। 

হন্ডুরাস দুর্নীতি এবং গ্যাং সহিংসতার জন্য পরিচিত, যা সরকারি প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করেছে এবং হত্যাকাণ্ডের হার বাড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন: নিখোঁজ সাবমেরিন: যাত্রীদের হাতে আছে ৩০ ঘণ্টারও কম সময়

প্রতিবেশী এল সালভাদর এবং গুয়াতেমালার পাশাপাশি, দেশটি দক্ষিণ আমেরিকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আসার একটি প্রধান ট্রানজিট রুট।

এটিতে মারাত্মক কারাগারের দাঙ্গার ইতিহাসও রয়েছে, যা প্রায়শই সংগঠিত অপরাধের সাথে সম্পর্কিত। 


একাত্তর/এসজে

ওসামা বিন লাদেনকে খোঁজা থেকে শুরু করে আল-কায়েদা ও আইএস জঙ্গি গোষ্ঠীগুলোর ভয়াবহ সব নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ, প্রতিটি মিশনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র হয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি।...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর