পটুয়াখালীতে নজর কাড়ছে ‘মহারাজ’

আপডেট : ২২ জুন ২০২৩, ০৩:২২ পিএম

আসছে কোরবানিকে ঘিরে পটুয়াখালীতে প্রস্তুত ‘মহারাজ’ গরু। তিন বছর দুই মাস বয়সী এই ষাঁড়ের ওজন ছয়শ’ কেজি। বিভিন্ন এলাকা থেকে গরুটিকে দেখতে ভিড় করছে মানুষ।

পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের পূর্ব মাটিভাঙ্গা গ্রামের কৃষক সন্তান বেল্লালের গরু এটি। এরইমধ্যে এটির দাম হাঁকা হয়েছে পাঁচলাখ টাকা।

ব্র্যাক অফিস থেকে শাহীওয়াল জাতের সাথে স্থানীয় গাভীর শংকর এই ষাঁড়ের মালিক কৃষক মান্নান ফকিরের ছেলে বেল্লাল হোসেন। চাকরির সুবাদে বেল্লাল থাকেন মুন্সীগঞ্জ, তাই তার বাবা মান্নানের ওপর ছিলো মহারাজকে লালন-পালনের ভার।

মান্নান ফকির জানান, গোসল করানো থেকে শুরু করে খাওয়ানো পর্যন্ত সবই করেছেন তিনি।

এবারের কোরবানির ঈদে মহারাজকে বিক্রি করতে চান বেল্লাল। তবে এখনও আশানুরূপ দাম না মেলায় এটি বিক্রি হয়নি।

এলাকাবাসীরা জানায়, তারা তাদের এলাকায় এমন গরু এবছর আর দেখেননি। মালিক এটির বেশ যত্ন করেছেন।

মান্নান ফকিরের মতোই খৈল-ভুষিসহ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজা করেন পটুয়াখালীর খামারি ও কৃষকরা। আর এদিকটা দেখভাল করে প্রাণিসম্পদ বিভাগের স্থানীয় অফিস।

পটুয়াখালীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস বলেছেন, আশা করি আমরা এবার শতভাগ নিরাপদ পশু নিশ্চিত করতে পারবো।

আরও পড়ুন: চট্টগ্রাম ও মোংলায় একাত্তর টেলিভিশনের জন্মদিন উদযাপন

আসছে ঈদে পটুয়াখালী জেলায় কোরবানির পশুর চাহিদা এক লাখ ২৫ হাজার। এর বিপরীতে এক লাখ ৩০ হাজার গবাদিপশু প্রস্তুত করেছেন খামারি ও কৃষকরা।

একাত্তর/আরএ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর