চট্টগ্রাম ও মোংলায় একাত্তর টেলিভিশনের জন্মদিন উদযাপন

আপডেট : ২২ জুন ২০২৩, ০১:৫৫ পিএম

আনন্দঘন পরিবেশে চট্টগ্রাম ও মোংলায় একাত্তর টেলিভিশনের জন্মদিন ও এক যুগ পদার্পণ উদযাপন করা হয়েছে।

বুধবার চট্টগ্রাম ব্যুরো অফিসে এসে সারাদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বিকেল ৪টায় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে কেক কাটেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এক যুগে পদার্পণ উপলক্ষে সন্ধ্যায় ছিল সংগীতায়োজন।

image


অপরদিকে বুধবার বিকেলে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়। ২০১২ সালের ২১ জুন এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন: সিলেট সিটিতে জামানত হারাচ্ছেন পাঁচ মেয়রপ্রার্থী

বক্তারা জানান, স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে চ্যানেলটি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে। এই পথচলায় একাত্তর টেলিভিশন কুড়িয়েছে অনেক অর্জন। হয়ে উঠেছে গণ-মানুষের আস্থার প্রতীক।

একাত্তর/আরএ

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর